সোমবার ● ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ইউএনওকে বিদায় সংবর্ধনা
বিশ্বনাথে ইউএনওকে বিদায় সংবর্ধনা

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ৷ সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক ৷ এসময় বিদায়ী অতিথিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় ৷ সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান ৷
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, অফিসারদের পক্ষে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, রামাপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা সদস্যের পক্ষে নুরুন্নাহার ইয়াসমিন ও সাংবাদিক আশিক আলী ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোসনা বেগম, নাজমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ভারপ্রাপ্ত সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বন কর্মকর্তা মঞ্জুরম্নল হাসান পাঠান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ ৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা