শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কঠোর লকডাউন : বেসামাল বাজার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কঠোর লকডাউন : বেসামাল বাজার
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে কঠোর লকডাউন : বেসামাল বাজার

ছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস বিস্তাররোধে সরকারের দেওয়া সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাট-বাজার বেসামাল হয়ে উঠেছে। উপজেলা সদরে বেড়েছে মানুষের আনাগোনা। সবজি, ফলমূল, মাছ-মাংসের বাজার ও মুদি দোকানসহ সব খানেই ক্রেতাদের ভিড়।
কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায়ের কোনো নির্দেশনা।
এখনও মাস্কবিহীন চলাফেরা করছে একাধিক মানুষ। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে যেন জমজমাট চারপাশ। সড়কে কেবল গণপরিবহন ব্যতীত চলছে অন্যান্য সব যানবাহন।
সরেজমিন দেখা গেছে, লকডাউনের আওতামুক্ত নয়, এমন বেশ কিছু খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আংশিক খোলা হয়েছে। এসব দোকানে কেনাকাটা করতে দেখা গেছে নারী ক্রেতাদের। সবজি, ফলমূল, মাছ-মাংসের বাজার ও মুদি দোকানে ক্রেতা সাধরণের উপস্থিতি আগের তোলানায় অধিক দেখা গেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ক্রয়-বিক্রয় চলছে সর্বত্র।
ইফতারির দোকানেও রীতিমতো মানুষের জটলা।
প্রশাসনের অভিযানেও কমছে না বাইরে আসা জনসাধারণের সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে করোনা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করছেন উপজেলার সচেতন মহল।
বাজারে আসা কয়েকজন জানান, পেটের দায়ে বাইরে বের হয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে আসা লোকজন জানান, কখন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, কে জানে, তাই সাধ্যমতো বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী কিনে রাখছেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসনসহ আমরা মাঠে আছি।
তা কার্যকরে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত উপজেলার লকডাউন পরিস্থিতি সন্তোষজনক।

বিশ্বনাথে জোরপূর্বক দেয়াল নির্মাণের কাজ বন্ধ করলো পুলিশ

বিশ্বনাথ :: বাড়ির বাটোয়ারা নিয়ে বিরোধপূর্ণ সীমানায় জোরপূর্বক দেয়াল নির্মাণ করার কাজ বন্ধ করে দুটি পক্ষকে সংঘর্ষ থেকে রক্ষা করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের শাহেদ আলম (৩৩) ও চাচাতো ভাই বদরুল আলম (৩৬) পক্ষের মধ্যে ওই বিরোধ চলছে। সোমবার বিকেলে চৈতননগর গ্রামে গিয়ে ওই জোরপূর্বক দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেন থানার এসআই মোয়াজ্জেম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে তাদের মধ্যে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনাসহ কোর্টে মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। সম্প্রতি বদরুল আলম গংদের হামলায় শাহেদ আলমের বাম হাত ভাঙ্গাসহ তারা তিন ভাই গুরুতর আহত রয়েছেন। এনিয়ে গ্রামের লোকজন একাধিকবার সালিশ বৈঠক করলেও কোনো লাভ হয়নি। এরই ধারাবাহিকতায় সমাধানের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে আগামী বুধবার (২১ এপ্রিল) থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকের তারিখ ছিলো। কিন্তু এই তারিখের পূর্বে বুধবার বদরুল আলম গংরা জোর পূর্বকভাবে বিরোধপূর্ণ স্থানে দেয়াল নির্মান কাজ শুরু করেন। এতে বেশ কয়েকটি আম গাছের চারা, কদম ও কলা গাছ কেটে ফেলেন বদরুল আলম গংরা। এসময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানা পুলিশের ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, বৈঠকের পূর্বে দেয়াল নির্মাণের কথা শুনার পর পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে হয়েছে। আর সেখানকার পরিস্থিতিও শান্ত রয়েছে বলে তিনি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ