শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » অসহায় বিধবাকে নতুন ঘর দিলেন পৌর মেয়র খোকন
প্রথম পাতা » চট্টগ্রাম » অসহায় বিধবাকে নতুন ঘর দিলেন পৌর মেয়র খোকন
শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসহায় বিধবাকে নতুন ঘর দিলেন পৌর মেয়র খোকন

ছবি: সংবাদ সংক্রান্তআকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অসহায় বিধবা মহিলাকে নতুন ঘর করে দিলেন বারইয়াহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে শামসুন নাহারের নতুন ঘর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম খোকন। ৩ কক্ষের টিনশেড় বসতঘরে বসবাস ষাটোর্ধ বিধবা শামসুন নাহারের। বর্ষাকাল এলে তাদের ঘুম হারাম হয়ে যায়, জীর্ণশীর্ন বসতঘরের টিন ছুঁয়ে ছুঁয়ে পানি পড়তো ঘরের মধ্যে। উপায়ান্ত না পেয়ে বাড়ীর অন্যদের ঘরে থাকতে হতো তাদের। চিকিৎসার অভাবে রোগভুগে মারা যায় শামসুন নাহারের স্বামী মফিজুর রহমান। সেই থেকে তাদের দুঃখ-কষ্ট আরো বেড়ে যায়। ৪ ছেলে ও ৪ মেয়ের জননী শামসুন নাহারের ৪ মেয়ে বিয়ে দিয়ে দেন, ৪ ছেলের মধ্যে ৩ ছেলে আলাদা সংসার পেতেছেন। ছোট ছেলে নুর হোসেন রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন, তাকে নিয়েই এখন শামসুন নাহারের সংসার। মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের কেরামত আলী সারেং বাড়ীর বাসিন্দা শামসুন নাহার বর্তমান বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন পৌরসভা নির্বাচনে চলতি বছরের ফেব্রুয়ারিতে গণসংযোগ করতে গেলে তার জীর্ণশীর্ণ বসতঘরটি দেখান এবং একটি নতুন ঘর কওে দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন রেজাউল করিম খোকন শামসুন নাহারকে তিনি নির্বাচিত হলেও বা না হলেও নতুন ঘর তৈরি কওে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরপরই শামসুন নাহারকে পূর্বের ৩ কক্ষের বসতঘরের পরিবর্তে ৪ কক্ষের একটি নতুন বসতঘর ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করে দেন। নতুন ঘর পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে শামসুন নাহার বলেন, বর্ষাকালে পরিবার নিয়ে কষ্টের কোন শেষ ছিল না, এখন নতুন ঘর পেয়ে সেই কষ্ট লাঘব হলো। আমার কষ্টের কথা শুনে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন আমাকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে বা না হলেও নতুন বসতঘর তৈরি করে দেবেন। অবশেষে তিনি মেয়র নির্বাচিত হওয়ার পরপরই আমাকে ৪ কক্ষের বসতঘর নির্মাণ করে দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। আমি নতুন ঘর পেয়ে অনেক খুশি, মেয়রের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, আমি পৌরসভা নির্বাচনে গণসংযোগ করার সময় শামসুন নাহারকে নতুন বসতঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। খুব কম সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়া আমার ২৬ টি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলোও বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো।





আর্কাইভ