বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১ মে হতে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ হতে যাচ্ছে
১ মে হতে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ হতে যাচ্ছে
মিল্টন চাকমা, মহালছড়ি প্রতিনিধি :: কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙামাটি কর্তৃক খাগড়াছড়ির জেলার মহালছড়িসহ কাপ্তাই হ্রদের আওতাধীন সমগ্র এলাকায় মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মহালছড়িসহ কাপ্তাই হ্রদের মাছ ধরা আগামী তিন মাস বন্ধ থাকবে। কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরন বন্ধ রাখার কারণে মাছের সুষ্ঠু প্রজনন ও বংশবৃদ্ধির ফলে মহালছড়ির ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্ম সংস্থানেরও সৃষ্টি হচ্ছে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের বৃদ্ধি, মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছধরা নিষেধাজ্ঞাকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বাজারজাতকরণ, পরিবহন না করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিকে মহালছড়িতে নিবন্ধিত জেলেদের ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্য সহায়তা প্রদানের প্রদান করেন তিনি।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ