বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুরে এমপির পিএস পরিচয়ে প্রতারণার মূল হোতা গ্রেপ্তার
দিনাজপুরে এমপির পিএস পরিচয়ে প্রতারণার মূল হোতা গ্রেপ্তার
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পিএস পরিচয়ে প্রতারণা চক্রের মূল হোতা বিকাশ রায় (২৮) কে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রতারক চক্রের মূল হোতাকে তার নিজ এলাকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রতারক বিকাশ রায় বানিয়াপাড়া এলাকার দক্ষনাথ রায়ের ছেলে।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের বিচক্ষণতায় উপ-পরিদর্শক জিয়াউর রহমানের সহযোগিতায় এক অভিযানে উপ-পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কথা মতে চক্রের একজন ঠাকুরগাঁও অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে অপর প্রতারক সেখান থেকে পালিয়ে যায়। প্রতারক চক্র “শিবলী সাদিক এমপি- মানবতার সেবায়” নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবত এমপির পিএস পরিচয়ে চাকুরী ও ত্রাণ দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। এছাড়াও মেসেঞ্জারে বিভিন্নভাবে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। পরে জানতে পেরে গত বছরের ২৩ এপ্রিল ঘোড়াঘােট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে সে সময় জেলার চিরিরবন্দরের দূর্গাপুর এলাকার মৃত কুলিন চন্দ্র রায়ের ছেলে দক্ষনাথ রায়কে গ্রেপ্তার করে স্বাক্ষীসহ আদালতে পাঠান ঘোড়াঘাট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, প্রতারক চক্রের মূল হোতা বিকাশ রায়কে গ্রেপ্তার করে আজ বুধবার ২৮ এপ্রিল দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা