বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শেখ হাসিনা-নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গভিডিও: যুবক গ্রেফতার
বিশ্বনাথে শেখ হাসিনা-নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গভিডিও: যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি আপত্তিকর ও ব্যঙ্গাত্মক ভিডিও তৈরী করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার দায়ে সিলেটের বিশ্বনাথে আনহার আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব দশঘর গ্রামের মৃত ক্বারী আহমদ আলীর ছেলে। গতকাল বুধবার ২৮ এপ্রিল সন্ধ্যায় ৭টার দিকে ওই ইউনিয়নের পীরের বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান মাহি ডিজিটাল ফটোস্টুডিও থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ফটোশপের মাধ্যমে আনহার আলী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গভিডিও তৈরী করে বুধবার তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর গুপ্ত কমলের নেতৃত্ব একদল পুলিশ পীরের বাজারে অভিযান চালিয়ে আনহার আলীকে তার ব্যবসা প্রতিষ্ঠান মাহি ডিজিটাল স্টুডিও থেকে গ্রেফতার করে।
এ ঘটনায় বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোহর হোসেন মুন্না অভিযুক্ত আনহার আলীকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে আজ বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২৮।
মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, ‘গ্রেফতার হওয়া আসামী আনহার আলীকে আজ বৃহস্পতিবার সকালে সিলেটের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ