শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় » বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » জাতীয় » বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ছবি: সংবাদ সংক্রান্তঢাকা :: প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ করোনা টেস্ট, বিনামূল্যে সকলের করোনা চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিত করা, হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণ করে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা চিকিৎসা করা; লকডাউনে শ্রমজীবীদের জন্য ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান, মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে রেশনিং চালু এবং বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দায়ি এস আলমের মালিক ও পুলিশের শাস্তি, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, কলেজ ছাত্র মুনীয়া হত্যা রহস্য উদ্ঘাটন, বসুন্ধরার এম ডি সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার বিচারসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বামজোটের অন্যতম নেতা সাইফুল হক বলেন, এক বছর সময় পেলেও সরকার করোনা দূর্যোগ মোকাবিলায় কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেনি। রাজনৈতিক কারণে তারা টিকার বিকল্প অনুসন্ধান করেনি।চীনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। যথেষ্ট সময় পেলেও সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, মানুষকে মহাবিপদে ঠেলে দিয়েছে। জনস্বাস্থ্য সরকারের প্রধান বিবেচনা নয়,যে কারনে বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ কোন বরাদ্দ নেই। আমলাতান্ত্রিক ও অপরিকল্পিত লকডাউন বাস্তবে এক মহাতামাশায় পর্যবসিত হয়েছে।মানুষের দায়িত্ব নিতে না পারায় এখন তারা সবকিছু ছেড়ে দিয়েছে।এই লকডাউন সরকারের আত্মরক্ষার,জনগণকে রক্ষার নয়।এই লকডাউনের মধ্যেও সরকার দমন পীড়নকে আশ্রয় করে তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছে। তিনি বলেন,আমরা সরকারের স্বেচ্ছাচারীতার উপর দেশবাসীকে ছেড়ে দিতে পারে না।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুলাহ কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউসিএলবি নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক। সমাবেশ পরিচালনা করেন বাম জোট ঢাকা নগরের সমন্বয়ক বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বাসদ (মার্কসবাদী)’র ফখরুদ্দিন কবীর আতিক, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার।
নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা ও সীমাহীন দুর্নীতি লুটপাট জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কে করোনায় আক্রান্ত, কে আক্রান্ত না, কে সংক্রমণ ছড়াচ্ছে তা জানা যাচ্ছে না। তাই আমরা দাবি করেছি-গণহারে অর্থাৎ প্রতিদিন কমপেক্ষ ১ লক্ষ করোনা টেস্ট করাতে হবে।
সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, সিএমএসডি গত ৮ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে বলেছে ১৫/২০ দিনের করোনা পরীক্ষা কীট আছে অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছে কীটের ঘাটতি নাই। তাহলে কোনটা ঠিক। জনগণ কোনটা বিশ্বাস করবে। করোনা মোকাবেলা করতে হলে সঠিক তথ্য জনগণকে জানাতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তেই বেরিয়েছে সরকারি ৯ হাসপাতালে ৩৭৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ৩৫০ টাকার কম্বল আড়াই হাজার টাকায় কেনা হয়েছে। অথচ আজ পর্যন্ত কোন দুর্নীতির বিচার না হওয়ায় স্বাস্থ্যে দুর্নীতি লাগামহীনভাবে বেড়ে গেছে। নেতৃবৃন্দ স্বাস্থ্যে দুর্নীতি বন্ধ এবং দুর্নীতির সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভ্যাকসিন নিয়েও সরকারের সিদ্ধান্ত যে ভুল ছিল তা এখন প্রমাণীত। একটি মাত্র উৎসের উপর নির্ভর করা মোটেও সমিচীন হয়নি। আর সরকার সরাসরি চুক্তি না করে বেক্সিমকোকে বাণিজ্য করার সুবিধা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই তা বেরিয়ে এসেছে। নেতৃবৃন্দ বেক্সিমকোর বিরুদ্ধে সরকারকে মামলা করার দাবি জানান একই সাথে সুপ্রিমকোর্টের বিচারকদেরকেও এ ব্যাপারে সুয়োমটো মামলা করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ দেশেই সরকারিভাবে ভ্যাকসনি তৈরির জন্য ৬টি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইন্সটিটিউটকে আধুনিকায়ন করা, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও দক্ষ জনবল নিয়োগ করার দাবি জানান এবং সকল নাগরিকের করোনা চিকিৎসা ও ভ্যাকসিন বিনামূল্যে প্রদানের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ ভারত থেকে শিক্ষা নিয়ে সকল হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসিয়ে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের দাবি জানিয়ে বলেন নাহলে আমাদেরও সমূহ বিপদে পড়তে হবে।
নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ রোধে লকডাউন একটি উপায় কিন্তু একমাত্র পথ নয়। কিন্তু সরকার লকডাউনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পন্থা না নিয়ে দায়সারা পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ ক্যাটাগরি ভাগ করে সংক্রমণের মাত্রা ভেদে লকডাউন বিধিনিষেধ দেয়া উচিত ছিল। লকডাউনে বিভিন্ন দেশে শ্রমজীবীদের জন্য খাদ্য-নগদ অর্থ সহায়তা দিয়েছে আমাদের এখানে তা করা হয়নি ফলে লকডাউন তামাশায় পরিগণিত হয়েছে।
নেতৃবৃন্দ ক্যাটাগরি ভাগ করে লকডাউন এবং লকডাউনে শ্রমজীবীদের জন্য ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদানের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ভোট ডাকাতির সরকার মালিক তোষণকারী তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এস আলম গ্রুপ বাঁশখালীতে করোনার মধ্যেও গুলি করে ৭ জন শ্রমিক হত্যা করেছে। নেতৃবৃন্দ বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ি এস আলম গ্রুপের মালিক এবং পুলিশের শাস্তি দাবি করে নিহতদের আজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ সীমান্তে স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার-হেলপারদের সীমান্ত এলাকায় অবাধ চলাচলে করোনার ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে তাদের চলাচল নিয়ন্ত্রণ করার জোর দাবি জানান। নেতৃবৃন্দ বিশেষজ্ঞদের মতামত সাপেক্ষে প্রয়োজনে দুই সপ্তাহ স্থল বন্দর দিয়ে পণ্য পরিবহনও বন্ধ করা যায় কিনা তা বিবেচনা করার দাবি জানান।
বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একেকটি তথাকথিত শিল্প গ্রুপ বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা একদিকে লুটপাট করছে; মানুষ খুন করছে অন্যদিকে মানুষের অসহায়ত্ত্বকে পুঁজি করে নারীদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছে। নেতৃবৃন্দ কলেজ ছাত্রী মুনীয়ার হত্যার রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এম ডি সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)