শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারে রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি
প্রথম পাতা » ঢাকা » অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারে রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারে রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি

---বিজ্ঞপ্তি :: আইনজীবী সনদ অধিকার আন্দোলনের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক সুজন বিপ্লব আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারে ৪ টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বরাবর খোলা চিঠি দিয়েছেন।

নিম্নে পুরো খোলা চিঠি টি তুলে ধরা হলো :

মহামান্য রাষ্ট্রপতি,
আইনজীবী সনদ অধিকার আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। জনজীবনের নানাবিধ সংকটে শেষ আশ্রয়স্থল হিসেবে আপনার শরণাপন্ন হতে হয়।
তেমনি এক সংকট বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ প্রত্যাশা করছি।

আমাদের দেশে চলমান পদ্ধতি অনুযায়ী একজন আইনের ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক বা এলএলবি (সম্মান) অথবা এলএলবি (পাস) উত্তীর্ণ হওয়ার পর তাঁকে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আবার তিন ধাপের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী সনদ দেয়া হয়। কখনো কখনো এ তিন ধাপের পরীক্ষা একবার সম্পন্ন হতে তিন-চার বছর সময় লেগে যায়। দীর্ঘদিন ধরে আমাদের দেশ বেকারত্ব বৃদ্ধির হারে বিশ্বের শীর্ষের তালিকায় অবস্থান করছে। সেইসাথে অধিকাংশ তরুণের আর্থ-সামাজিক অবস্থা এমন নয় যে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করার পরও ৩-৪ বছর বা আরো বেশি সময় উপার্জনহীন অথবা এক অনিশ্চিত ভবিষ্যতের পিছে ছুটতে পারবে। এক বা একাধিক বার এই তিন ধাপের কোন একটিতে অকৃতকার্য হলে অপেক্ষাকাল আরো অনির্দিষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় যে আইনে স্নাতকদের শতকরা আশি জনেরও বেশি আইন সম্পর্কিত পেশার বাইরে অন্য কোন পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন। আইনজীবী কোন বেতনভূক্ত চাকুরে নন। আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করাটাই আইনজীবী হওয়ার যোগ্যতা নির্দেশক। স্নাতক ডিগ্রি যদি যোগ্যতার পরিচায়ক না হয় তবে এ ঘটনা বিশ্ববিদ্যালয় ও তার শিক্ষাপদ্ধতিকে হেয় প্রতিপন্ন করে অথবা ত্রুটি নির্দেশ করে। আইন শিক্ষায় ত্রুটি থাকলে বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠ্যসূচি ও পঠন-পাঠন পদ্ধতি সংস্কার করে ত্রুটি দূর করার নির্দেশ দেয়া যেতে পারে। সাম্প্রতিক পরিসংখ্যানে আমরা দেখতে পাই গত ২৭ এপ্রিল, ২০২০ বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় প্রায় ৭০০০০ অংশগ্রহণকারীর মধ্যে মাত্র ৮৭৬৪ জন উত্তীর্ণ হয়েছে। সংখ্যাগুলোই প্রমাণ করে যে পরীক্ষাটি প্রকৃতপক্ষে একটি ছাঁটাই প্রক্রিয়া। আর এ ছাঁটাই প্রক্রিয়ার চক্করে পড়ে একদল স্বপ্নবান তরুণের স্বপ্নের অপমৃত্যু ঘটছে।

আইন পেশার শিক্ষানবিশ ও আইন ছাত্রদের জাতীয় প্লাটফর্ম হিসেবে ১৩ আগস্ট, ২০২০ আইনজীবী সনদ অধিকার আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে সংকট সমাধানে ৪ দফা বিকল্প প্রস্তাবনা নিয়ে সভা-সমাবেশ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ, দাবি মাসান্তে বাংংলাদেশ বার কাউন্সিলের সচিব মহোদয় সমীপে ডাকযোগে স্মারকলিপি পেশ, রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে মাননীয় অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় বরাবর স্মারকলিপি পেশ, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, বিজ্ঞ আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও আইন শিক্ষানবিশদের অংশগ্রহণে জাতীয় মতবিনিময় (ভার্চুয়াল) সভা ইত্যাদি কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমাদের প্রস্তাবনা উপস্থাপন করেছি।

বর্তমানে বৈশ্বিক কোভিড মহামারি জীবন ও জীবিকা উভয়কেই যেভাবে বিপন্ন করেছে আইন শিক্ষানবিশগণ তার ভয়ংকর শিকার। আইনজীবী অন্তর্ভূক্তিকরণের অযৌক্তিক বিড়ম্বনা ও অনিশ্চয়তা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে আজকের মহামারি। এমতাবস্থায় সংকটের গ্রহণযোগ্য সমাধানে আমরা আমাদের চার দফা বিকল্প প্রস্তাব নিয়ে আপনার দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।

আইনজীবী সনদ অধিকার আন্দোলনের চার দফা বিকল্প প্রস্তাবনা:

১) কারিগরি ও ব্যবহারিক শিক্ষা হিসেবে আইন স্নাতকদের বিশেষায়িত আইন পেশায় প্রবেশে প্রতিবন্ধকতা নিরসনে জটিল, ব্যয়বহুল, সময়সাপেক্ষ, ছাঁটাইমুখী ও হয়রানিমূলক তিন ধাপের পরীক্ষা বাতিলপূর্বক অবিলম্বে সকল আইন শিক্ষানবিশের পর্যায়ক্রমে আইনজীবী সনদ প্রদানের নিশ্চয়তা বিধানে অনলাইন নিবন্ধন চালু, নিবন্ধিত শিক্ষানবিশগণের এক বছরের মধ্যে নির্দিষ্ট তারিখে সৃজনশীল পদ্ধতিতে আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পরীক্ষা, পুনপরীক্ষণ ব্যবস্থা ও সনদ প্রদান সম্পন্ন করা অন্যথায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের নিশ্চয়তা বিধান করা।

২) শিক্ষানবিশকালে বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণমূলক সৃজনশীল পরীক্ষা অন্যথায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন সাপেক্ষে আইনজীবী সনদ প্রদান করা। প্রতি জেলায় পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের নিজ জেলায় পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা।

৩) বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমন্বয় সভার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে আইনে স্নাতক পর্যায়ে কাম্য ছাত্রসংখ্যা নির্ধারণ করা অথবা বিশেষ প্রতিষ্ঠান গঠন করে আইনের ছাত্র সংখ্যা, সিলেবাস ও পেশাগত সংকট নিরসনে সমন্বয়ের ব্যবস্থা করা।

৪) মামলাজট নিরসন, আইন সংশ্লিষ্ট সেবার মানোন্নয়ন ও জনতার নিকট সেবা পৌঁছাতে উপজেলা পর্য়ায়ে আদালত চালু, গ্রাম-আদালত পর্যন্ত পর্যাপ্ত বিচারক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগ ও আইনজীবীদের কার্যক্রম বিস্তৃত করা। বিজ্ঞ আদালতে মামলা পরিচালনার নির্দিষ্ট স্তর পর্যন্ত আইন শিক্ষানবিশদের অংশগ্রহণের ব্যবস্থা করা। বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে অন্তর্ভূক্তিকরণের পূর্ব পর্যন্ত শিক্ষানবিশদের ন্যূনতম সম্মানী নির্ধারণ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করা।

আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারে উক্ত প্রস্তাবনা বাস্তবায়ন মেধাবী, দক্ষ ও স্বপ্নবান তরুণদের আইনপেশায় অংশগ্রহণের পথ সুগম করবে এবং একই সাথে জনগণের বৃহত্তর স্বার্থে ও মানসম্মত সেবাপ্রাপ্তি নিশ্চিতকল্পে কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। প্রজাতন্ত্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে আপনার বিবেচনার্থে আমাদের আর্জি নিবেদিত হল।
ইতি
সুজন বিপ্লব
আহ্বায়ক
আইনজীবী সনদ অধিকার আন্দোলন





ঢাকা এর আরও খবর

বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)