মঙ্গলবার ● ১৮ মে ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি
সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি
সিলেট প্রতিনিধি :: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা, তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় পাঠানো, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের, জামিন না দিয়ে থানায় আটক রাখা, ৬ দিনের রিমান্ডে নেয়ার আবেদন এবং জামিন আবেদন বাতিল হয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-সিবিসাস। সংগঠনের সভাপতি আজিজুল পারভেজ, সাধারণ সম্পাদক ঝর্ণা মনি এক বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তারা বলেন, একজন খ্যাতিমান সংবাদিক যিনি এজন নারী, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না।





সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার