শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বামী বিদেশ স্ত্রী অন্তসত্বা : আসামি গ্রেপ্তারের দাবী
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বামী বিদেশ স্ত্রী অন্তসত্বা : আসামি গ্রেপ্তারের দাবী
শনিবার ● ২২ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামী বিদেশ স্ত্রী অন্তসত্বা : আসামি গ্রেপ্তারের দাবী

---মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: স্বামী বিদেশ স্ত্রী অন্তসত্বা, এলাকা জুড়ে চলছে তোলপাড়। ৬৫ বছরের ইউপি সদস্যের সাথে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কে ৪ মাসের গর্ভবতী গৃহবধু। এঘটনা মিমাংশা ও ধামাচাপা দিতে ভিকটিমের আত্মিয় স্বজনকে সাধুহাটি ও দশমাইল এলাকার প্রভাবশালী কর্তৃক তাদের টানাহ্যাচড়া করে নানাবিধ হয়রানী করা হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। ভিকটিমের এছাড়া ভুক্তভোগীর আত্মিয় স্বজনের উপর চলছে প্রভাবশালীদের হুমকি ধামকি আর সালিশে চলছে ব্যাপক চাপ প্রয়োগ। তবে এঘটনায় এলাকার সুশিল সমাজ ইদ্রিসুল আলম (৬৫) মেম্বরকে গ্রেপ্তারের জোর দাবী তুলেছেন। গ্রেপ্তারের পর সুষ্ট তদন্তের মাধ্যমে ইদ্রিসুল আলম মেম্বরের বিচার না হলে এধরনের ঘটনা একের পর এক বাড়তে ধাকবে । এতে সমাজে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে মর্মে সুশিল সমাজের দাবী। জানা গেছে ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়ের বোড়াই (মাঝপাড়া) গ্রামের সৌদি আরব প্রবাসি রাশেদুল আলমের স্ত্রী’র সাথে একই গ্রামের আব্দুল বারীর ছেলে ইদ্রিসুল আলম মেম্বরের অবৈধ সম্পর্কে ৪ মাসের অন্তসত্বা রাশেদুলের স্ত্রী। এঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে শুরু হয়েছে তোলপাড়! সরেজমিনে গিয়ে জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যে আব্দুল বারীর ছেলে ইদ্রিসুল আলম (৬৫) মেম্বরের সাথে সৌদি আরব প্রবাসি রাশেদুলের স্ত্রী’র সাথে দীর্ঘ দিনের অবৈধ সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে পড়েছে ভুক্তভোগী সেই নারী। সাধুহাটি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য তিনি। ইদ্রিসুল আলম সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের আঃ বারী বিশ্বাসের ছেলে। সংসারে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। জানা গেছে, ১৭ বছর আগে বোড়া গ্রামের মাছ পাড়ায় বিয়ে হয় ঐ গৃহবধূর। তার সংসারে ১৫ ও ১২ বছর বয়সী ২ ছেলে রয়েছে। ৪ বছর আগে সৌদি আরবে কাজের সন্ধানে যায় গৃহবধূর স্বামী রাশিদুল আলম। গৃহবধূর চাচাতো দেবর সুজন সাংবাদিকদের জানান, তার ভাই বিদেশ যাওয়ার পরে একটি সুই কেনার প্রয়োজন হলেও গৃহবধূ ইদ্রিস মেম্বারকে দিয়ে করাতেন। পরিবারের সকল সিদ্ধান্ত-কেনা কাটা সব তিনি করতেন ইদ্রিম মেম্বর। রাত বিরাত নেই ইদ্রিস মেম্বরের অবাধ যাতায়াত ছিল প্রবাসী রাশেদুলের বাড়িতে। গত কয়েকদিন আগে রাশেদুলের স্ত্রীর পেটের অস্বাভাবিক উচ্চতা লক্ষ্য করে জেলা সদরের ডাকবাংলা বাজারের আল্ জাজিরা ডায়গনস্টিক সেন্টারের মান্নান ডাক্তারের কাছে যান। গ্রামের অনেকেই বলেছিল টিউমার হতে পারে। কিন্তু আল্ট্রাসনো করার পরে দেখা যায় ঐ গৃহবধূ ৪ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে যাওয়ার আগে মেম্বার ইদ্রিসুল আলম পরীক্ষা করাতে সেই গৃহবধুকে ৫০০ টাকাও দিয়েছিলেন। ৪ বছর স্বামী বিদেশ স্ত্রী গর্ভবতী হওয়ার খবরে পরিবারে ও গ্রামে নানা কানাঘুষা চলছে। পরিবারে শুরু হয়েছে অশান্তি। এর মধ্যে খবর পাওয়া গেছে ঐগৃহবধূ আল্ জাজিরা ডায়গনস্টিক সেন্টারের মান্নান ডাক্তারের নিকটে গর্ভপাত করার চেষ্টাও করেন। তবে মান্নান ডাক্তার গর্ভপাত করাতে তার স্বামী রাশেদুল আলমের অনুমতি লাগবে বলে সাফ জানিয়ে দেন। একথা শুনে গৃহবধু আত্মগোপনে রয়েছেন। এদিকে ইদ্রিসুল আলমের বাড়িতে খোঁজ নিতে গেলে সাংবাদিকদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে চেষ্টা করেন। এবিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দিন তার মোবাইল ফোন রিসিভ করেননি।

সরকারের বিভিন্ন বরাদ্দ বিতরণে ঘুষ বানিজ্যের অভিযোগ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিএফ সহ অতিদরিদ্রদের জন্য দেওয়া সরকারের বিভিন্ন বরাদ্দ বিতরণে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্তঘেষা এ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল মোমিন ও তার তিন সহযোগী আক্তার হোসেন, রেজাউল ইসলাম বুদো এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এরমধ্যে আক্তার হোসেন নিজেকে ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে দাবি করেন। স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা ও হানিফপুর গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ড। তাদের অভিযোগ সরকারের দেওয়া বিভিন্ন বরাদ্দের কার্ড করে দেওয়ার নাম করে ৫০০ থেকে দশ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। কার্ড করে দিতে না পারায় চাপের মুখে অনেকের টাকা ফেরতও দিয়েছেন তারা। তবে অভিযুক্তরা এসব অস্বিকার করেছেন। চাপাতলা গ্রামের জহির হোসেন জানান, প্রায় ৫ মাস আগে ১০ টাকা মূল্যের কার্ড করে দেওয়ার কথা বলে সাইফুল ইসলাম ৭০০ টাকা নেয় কিন্তু আজ পর্যন্ত কোন কার্ড করে দিতে পারেনি। একই গ্রামের বসির হোসেন নামের এক যুবক জানান, আমার স্ত্রী আখি তারা প্রথম সন্তানের মা হয়েছে। ৬ থেকে ৭ মাস আগে আমার স্ত্রীর মাতৃকালীন ভাতা করে দেবেন বলে আক্তার হোসেন আমার কাছ থেকে তিন হাজার টাকা নেন। কিন্তু কার্ড করে দিতে পারেননি। পরে স্থানীয়দের কাছে বলে অনেক চাপাচাপি করার পর টাকা ফেরত দিয়েছে। এখন আমাকে মারার জন্য হুমকি দিচ্ছে। চাপাতলা গ্রামের আখের আলীর কাছ থেকে টিন দেওয়ার নাম করে ৫০০ টাকা নিয়েছিল কিন্তু আজও টিন পায়নি এই বৃদ্ধ। একই গ্রামের বৃদ্ধা রাহিমা বেগম ও হাসু বুড়ির কাছ থেকে টিন দেওয়ার নাম করে ৪০০ টাকা নেয় কিন্তু ৬ মাস পার হয়ে গেলেও এখনো টিন পায়নি তারা। অভিযুক্ত আক্তার হোসেন জানান, আমি দির্ঘদিন ঢাকায় ছিলাম। এখন বাড়িতে এসে সীমান্তের গুড়দাহ বাজারে ব্যবসা করি। আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পর্কে আমি কিছু জানি না। তবে কথা শেষ হওয়ার আগে নিউজটি প্রকাশ না করার জন্য এ প্রতিবেদককে অনুরোধ করেন অভিযুক্ত যুবলীগ নেতা আক্তার। হানিফপুর গ্রামের মশিউর রহমান জানান, চার থেকে পাঁচ মাস আগে আমার একটি ঘর করে দেওয়ার জন্য মেম্বার আবদুল মোমিন ২০ হাজার টাকা নেয় কিন্তু ঘর করে দিতে না পারায় এক সপ্তাহ আগে সে তার টাকা ফেরত দিয়েছে। একই গ্রামের আসমা নামে এক গৃহবধূও কাছ থেকে ঘর করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নিয়ে ঘর করে দিতে পারেনি। এখন টাকা চাইলে টাকাও দিচ্ছে না। ইউপি মেম্বার আবদুল মোমিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে জানান, আমার বিরুদ্ধে একটি পক্ষ কুৎসা রটাচ্ছে। মেম্বার মোমিন আরো জানান, হানিফপুর ও চাপাতলা নিয়ে ৬নং ওয়ার্ড। আমার বাড়ি হানিফপুর। আক্তার ও সাইফুলের বাড়িচাপাতলা। যে কারণে ওই গ্রামের সরকারের বিভিন্ন ভাতাভোগিদের কার্ড তাদের কাছে দিলে তারা বিতরণ করেন। এখন কার্ড বিতরণের সময় তারা কারো কাছ থেকে টাকা নিয়ে থাকলে সেটা তাদের ব্যপার। স্বরুপপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সরকারের দেওয়া অতিদরিদ্রদের দেওয়া ভাতা বা চাউলের কার্ড বিতরণের জন কেউ টাকা নিয়েছে কিনা আমার জানা নেই। তবে কেউ যদি টাকা নিয়ে থাকে অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)