শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া সকল দেশের জন্য প্রযোজ্য’ বাক্যটি বাদ দেয়ার প্রতিবাদ জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া সকল দেশের জন্য প্রযোজ্য’ বাক্যটি বাদ দেয়ার প্রতিবাদ জানিয়েছে বাম জোট
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া সকল দেশের জন্য প্রযোজ্য’ বাক্যটি বাদ দেয়ার প্রতিবাদ জানিয়েছে বাম জোট

ছবি : সংগৃহীত ঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক ভার্চুয়াল সভা আজ ২৫ মে ২০২১ সকাল এগারটায় অনুষ্ঠিত হয়। বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুম অনলাইনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউসিএলবি সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা কমরেড আলমগীর হোসেন দুলাল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক, সিপিবির কমরেড সাজ্জাদ জহির চন্দন, ইউসিএলবির কমরেড আব্দুস সাত্তার, কমরেড তুষার কান্তি রায়, বাসদ (মার্কসবাদী)’র কমরেড মানস নন্দী, গণসংহতি আন্দোলনের কমরেড মুনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুইয়া, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কমরেড অনিল বিশ্বাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ।
সভার এক প্রস্তাবে বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য’ বাক্যটি পরিবর্তন করে ইসরাইল শব্দ বাদ দিয়ে ‘সকল দেশের জন্য প্রযোজ্য’ বাক্য প্রতিস্থাপন করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভার প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিনীদের আবাসভূমি দখল করে ইসরাইল একটি জোর পূর্বক প্রতিষ্ঠিত রাষ্ট্র। যা মধ্যপ্রাচ্যসহ গোটা পৃথিবীতে মার্কিন মদদে সন্ত্রাসী কার্যক্রম পারিচালনা করে আসছে। ১৯৪৮ সাল থেকে আজ পর্যন্ত বহু ফিলিস্তিনী নারী-পুরুষ-শিশুকে হত্যা করেছে। গাজা ও পশ্চিম তীরের সামান্য ভূমি বাদে সমগ্র ফিলিস্তিন ভূমি দখল করেছে এবং প্রতিনিয়ত যুদ্ধ, হত্যা সংঘটিত করে চলেছে। জাতিসংঘ দুই রাষ্ট্রনীতির মাধ্যমে সমাধানসূত্র খোজার চেষ্টা করেছিল। বাংলাদেশও সেই দুই রাষ্ট্র নীতিকে সমর্থন জানিয়েছে। কিন্তু গত দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে জাতিসংঘের ঐ নীতিকে বাস্তবে প্রত্যাখ্যান করেছে।
যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরাইল আজ গোটা দুনিয়ায় যুদ্ধাস্ত্র সরবরাহ করছে। তাদের গোয়েন্দা ডিভাইস আজ বিভিন্ন দেশে গোয়েন্দারা ব্যবহার করছে। এদিকে মার্কিন-ভারত-ইসরাইলের মধ্যে সামরিক চুক্তি রয়েছে যা দক্ষিণ এশিয়ার জন্য হুমকীস্বরূপ। আর এই যুদ্ধোন্মাদনাতে সামিল হওয়ার জন্য ভারত-মার্কিনকে খুশি করার জন্যই কি বাংলাদেশ পাসপোর্ট থেকে ইসরাইলের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তা দেশবাসীর প্রশ্ন।
সভার প্রস্তাবে বলা হয়, সরকারের এহেন সিদ্ধান্ত জাতিসংঘের দুই রাষ্ট্র নীতিরও পরিপন্থি ফলে পাসপোর্ট থেকে ইসরাইলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহরের জন্য জোর দাবি জানানো হয়।

কর্মসূচি
৩১ মে দেশব্যাপী বিক্ষোভ
সাংবাদিক রোজিনার মিথ্যা মামলা প্রত্যাহার, বাক-ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেসি এ্যাক্ট বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আগামী ৩১ মে ২০২১ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় বাম জোটের সভা থেকে।





ঢাকা এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস

আর্কাইভ