শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জনতার হাতে ধরা পড়ল চিতা বাঘের শাবক
রাউজানে জনতার হাতে ধরা পড়ল চিতা বাঘের শাবক
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়ছে চিতা বাঘের শাবক। আজ ৫ জুন শনিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার একটি পুকুর থেকে স্থানীয় লোকজন চিতা বাঘের শাবকটি উদ্ধার করেন।
স্থানীয় আলম সওদাগর ও জাহেদ সওদাগর জানান, তাঁরা সকালে দোকান খুলতে গেলে দেখতে পান স্থানীয় একটি পুকুরে চিতা বাঘটি ছুটাছুটি করতে। খবর পেয়ে উৎসুক জনতা চিতা বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়।
জানা গেছে, চিতা বাঘটি কদলপুরে কয়েকটি গ্রামে ব্যাপক তান্ডব চালান। সেখান থেকে স্থানীয়দের দৌড়ানি খেয়ে চলে আসেন পাহাড়তলী ইউনিয়নে। ধারণা করা হচ্ছে বাঘটি কোন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পেয়ে পুকুরে পড়ে যান। পরে কৌশলে ঐ পুকুর থেকে তাঁকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
বিষয়টি তাঁরা স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিনকে জানান, তিনি রাউজানে পর্যটন এলাকা গিরিছায় ফোন করে বিষয়টি জানানোর পর সেখান থেকে অফিসের কয়েকজন লোক এসে বাঘটি গিরিছায়াতে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, বন উজাড় হওয়ার কারণে প্রায় সময় লোকালয়ে হরিণ, বানর, অজগর সাপ, বন মুরগী গ্রামে চলে আসছে। তাঁরা জানান আগে পাহাড়ে সবুজ গাছ পালা থাকার কারণে তাঁরা নিরাপদ ছিল, এখন সবুজ গাছ পালা কেটে নেয়ার কারণে এসব প্রাণীরা গ্রামে চলে আসছে।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার