বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুই ব্যবসায়ীর মৃত্যু
রাউজানে দুই ব্যবসায়ীর মৃত্যু
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দুই ব্যবসায়ী মৃত্যু হয়েছে। তারা হলেন : জামাল খন্দকার বাড়ীর মৃত আব্দুল কাদের সওদাগরের বড় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক উল্লাহ (৫৫), হযরত কলিম উল্লাহ শাহ ও হযরত রহিম উল্লাহ শাহ বাড়ির মৃত হাজী আসহাব উদ্দিনেের বড় পুত্র মোহাম্মদ হানিফ (৫৮)। মৃত্যু হওয়া মোবারক গতকাল বুধবার সন্ধ্যায় স্ট্রোক করলে পরিবারের লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মৃত্যুকালে তিনি রেখে যান স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চিকদাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এদিকে একই গ্রামের হানিফ গতকাল বুধবার ভোর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় হযরত গাউসুল আজম মাইজভান্ডারী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে -দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তাঁদের দু’জনের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সি আই পি ইয়াছিন চৌধুরী, আ.লীগ নেতা জসিম উদ্দীন, জাকের হোসেন মাষ্টার, আলমগীর কবির চৌধুরী, মোহাম্মদ মোফাচ্ছেল হায়দার ও মোহাম্মদ আলমগীর আলম প্রমূখ।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ