শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বাম জোট
বৃহস্পতিবার ● ১০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: সামরিক-বেসামরিক আমলা ও ধনিক গোষ্ঠীর স্বার্থে প্রণীত প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাসহ উৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ১০ জুন ২০২১ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশারফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদক কমরেড বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কমরেড শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ বলেন, ধনিক শ্রেণি ও আমলা ব্যবসায়ীদের স্বার্থে প্রণীত এই বাজেট প্রণয়ন প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ। আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় প্রণীত এই বাজেট পুরোপুরি অগণতান্ত্রিক। এর সাথে দেশের শ্রমিক-কৃষক-ছাত্র-পেশাজীবীসহ সাধারণ মানুষের দুরতম কোন সম্পর্ক নেই। গ্রাম-ইউনিয়ন-উপজেলা-জেলা-বিভাগ পর্যায় থেকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের চাহিদা নিরূপন করে মন্ত্রণালয় থেকে একটা সমন্বিত প্রস্তাব সংসদে পাঠালে তা আলোচনা-পর্যালোচনা করে বাজেট পাশ করলেই কেবল গণআকাঙ্খার পরিপূরক বাজেট হতে পারে। কিন্তু আমাদের দেশে ৫০ বছর ধরে তা না করে উপর থেকে আমলারা বসে বাজেট প্রণয়ন করে, ফলে বাজেট জনবান্ধব না হয়ে আমলা-ধনিকশ্রেণির স্বার্থেই হয়ে আসছে। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা আবারও প্রমাণিত হল।
বক্তাগণ বলেন, বাজেট ঘোষণার আগে সরকার বলেছিল এবারের বাজেট হবে করোনা মোকাবেলার অর্থাৎ জীবন ও জীবিকা রক্ষার বাজেট। কিন্তু ঘোষণার পর দেখা গেল ঋণ নির্ভর ঘাটতি বাজেটের বেশিরভাগ টাকাই পূর্বের ধারাবাহিকতায় আমলা, ব্যবসায়ী, সামরিক ও পুলিশ খাতে বরাদ্দ করা হয়েছে। ১০০ টাকার মধ্যে ৬২ টাকা চলে যাবে রাষ্ট্রের পরিচালন ব্যয়ে অর্থাৎ বেতন-ভাতা ও আমলা-ব্যবসায়ীদের পিছনে। আর উন্নয়ন বাজেটের বেশিরভাগ টাকা যাবে সরকারের ১১টি মেগা প্রকল্প বাস্তবায়নে। ফলে জনগণের স্বার্থে বা কল্যানের জন্য তো আর কোন টাকা থাকছে না। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাত শুধু উপেক্ষিতই থাকেনি, কোন কোন খাতে বরাদ্দ গতবারের তুলনায় কমে গেছে। করোনায় কর্মহীন, আয় কমে যাওয়া নতুন আড়াই কোটি দরিদ্র মানুষের জীবন জীবিকা রক্ষায় বাজেটে কোন বরাদ্দ করা হয়নি। সরাকরি সংস্থা বিআইডিএস-এর গবেষণা রিপোর্ট থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী বলছেন তাদের কাছে কোন নতুন দরিদ্র মানুষের তথ্য নেই। বক্তাগণ করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের অসহায় অবস্থা অস্বীকার করার অর্থমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার মাথাপিছু আয় বৃদ্ধির কথা বলেন, কিন্তু মাথাপিছু ঋণ বৃদ্ধির কথা বলেন না কেন? সরকার ঢাক ঢোল পিটিয়ে প্রচার করেন আমাদের জিডিপি ভারতের চেয়ে বেশি। কিন্তু বলেন না ভারতের চেয়ে ভাতা কম। এরা সবসময় মিথ্যা ফানুস দেখিয়ে জনগণকে বোকা বানাতে চায়। নেতৃবৃন্দ বলেন, দেশে মানুষ করোনায় চিকিৎসা পাচ্ছে না, প্রধানমন্ত্রী ৫৬০ মডেল মসজিদ এর ৫০টি উদ্বোধন করছে। জনগণের প্রশ্ন এখন মসজিদ দরকার না হাসপাতাল দরকার?
বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা মোকাবেলায় বাজেট বললেও তা মোকাবেলায় ১৭ কোটি মানুষের স্বাস্থ্য, চিকিৎসা ও টিকা কার্যক্রমের কোন রোড ম্যাপ বাজেটে নেই। ১৭ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর জীবন বিপন্ন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা, শিক্ষা পুনরুদ্ধারে বাজেটে কোন দিক নির্দেশনা নাই। প্রতি বছর ২২ লক্ষ যুবক কাজের বাজারে আসে তাদের কর্মসংস্থানের ব্যাপারে বাজেটে কোন বক্তব্য নাই। ৬ লক্ষ প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছে। সরকার রেমিটেন্সের বড়াই করলেও ফিরে আসা প্রবাসী শ্রমিকের ব্যাপারে বাজেটে কোন পদক্ষেপ নাই। অর্থমন্ত্রী নিজেই বলেছেন এবারের বাজেট পুরোপুরিই ব্যবসাবান্ধব। যা বাস্তবে ব্যবসা বান্ধব শুধু না পুরোপুরি ব্যবসায়ী ধনিকশ্রেণির বাজেট। বক্তাগণ অবিলম্বে সামরিক-বেসামরিক আমলা ও ধনিক গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী বাজেট সংশোধন করে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে শ্রমজীবী ও মধ্যবিত্ত জনগণের স্বার্থে বাজেট প্রণয়নের দাবি জানান। নেতৃবৃন্দ সরকারের স্বৈরাচারি কর্তৃত্ববাদি ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে জন্য দেশবাসীর প্রতি তোলার আহ্বান জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)