শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে মোটরসাইকেল ও চাঁদের গাড়ী মুখোমুখি সংর্ঘষে নিহত-১ : আহত-২
রাজস্থলীতে মোটরসাইকেল ও চাঁদের গাড়ী মুখোমুখি সংর্ঘষে নিহত-১ : আহত-২
চাইথোযাইমং ,রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক আবাসিক এলাকায় রাজস্থলী টু বাঙ্গালহালিয়া সড়কে মটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমৃখি সংর্ঘষের ঘটনায় উক্যাচিং নামক( ১৮) স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে।
আহতরা হলেন হলেন : মোটর বাইক চালক কাঞ্চন তনচংগ্যা (২৬) ও মাওয়াচিং (২০)।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক এলাকায়। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় রাজস্থলীর চন্দ্রঘোনা সড়কে বিপরীত থেকে আসা চাঁদের গাড়ী ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে উক্যাচিং মারমা নামে স্কুল ছাত্রী নিহত হন।
এ ঘটনায় বাইক চালক ও আরেকজন নারী যাত্রী আহত হয়েছেন। নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে বলে জানা যায়। সে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
এবিষয়ে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনায শুনেছি, সকালে ঘটনার পর পর ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কতব্যরত ডাক্তার উক্যাচিং মারমাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় চাঁদের গাড়ী চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ