শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীর্ঘ ৪৫ বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল কুমার চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীর্ঘ ৪৫ বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল কুমার চাকমা
বুধবার ● ৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ ৪৫ বছর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন রাঙামাটির রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল কুমার চাকমা

ছবি : নিখিল কুমার চাকমা। নির্মল বড়ুয়া মিলন :: পার্বত্য চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বা পুরাতন জেলা বলতে রাঙামাটি পার্বত্য জেলা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হচ্ছে রাঙামাটির পুরাতন কোর্ট বিল্ডিং যার বর্তমান নাম করণ করা হয়েছে উন্নয়ন বোর্ড এলাকা।
১৯৭৬ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু এ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় হচ্ছে রাঙামাটিতে কিন্তু সরকারের উন্নয়ন সংস্থার পরিচালনার দায়িত্বে সিংহ ভাগই ছিলেন সেনাবাহিনী ও আমলারা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে চলে আসেন বান্দরবান ও খাগড়াছড়ির জনপ্রতিনিধিরা।
২০১৩ সালের পর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দায়িত্ব চলে যায় আবারও আমলাদের হাতে রাঙামাটি পার্বত্য জেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা কেবলমাত্র সহযোগীতা দেয়া আর নেয়া ছাড়া আর কোন দায়িত্ব পালনের সুযোগ ছিলনা।
দীর্ঘ ৪৫ বছর পর গতকাল ৬ জুলাই-২৯২১ তারিখ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনার দায়িত্ব পান রাঙামাটি পার্বত্য জেলার একজন রাজনৈতিক ব্যক্তি।
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা স্বারক নং-০৫.০০.০০০০.১৪৬.০০.০০৭.১৭.৩০০, তারিখ- ৬ জুলাই-২০২১ ইংরেজি।
উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপণের মাধ্যেমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা-৬ (২) অনুযায়ী নিখিল কুমার চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাসহ যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়ার পর রাঙামাটি পার্বত্য জেলার দলমত নির্বিশেষে স্থানীয়দের দীর্ঘ দিনের ক্ষোভের বরফ গলতে শুরু করেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিখিল কুমার চাকমাকে সচিব পদমর্যাদায় নিয়োগ প্রদান করায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের নীতিনির্ধারকদের এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও কতৃজ্ঞাতা জানিয়ে রাঙামাটি শহরের মুল সড়কে তোড়ন নির্মান করে, রাস্তা-রাস্তায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চত্বর ব্যানার-ফেষ্টুনে ভরে তুলেছেন। বৈশ্বিক মহামারী করোনভাইরাসজনিত (কোভিড-১৯) কালিন কঠোর লকডাউনের মধ্যেও দলমত নির্বিশেষে রাঙামাটি পার্বত্য জেলাবাসির চোখে-মুখে আনন্দের উচ্ছাস বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের পর ১৯৮৩ সালের অর্ডিন্যান্স মোতাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর চেয়ারম্যানের দায়িত্বে যাঁরা ছিলেন তারা হচ্ছেন,
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, আাবদুল আওয়াল, মেয়াদকাল ০১ জানুয়ারী ১৯৭৬ -১৬ জানুয়ারী ১৯৭৮ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সাইফউদ্দিন আহমেদ, মেয়াদকাল ১৭ জানুয়ারী ১৯৭৮- ২২ জানুয়ারী ১৯৮২ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, হাসনাত আব্দুল হাই, মেয়াদকাল ২৩ জানুয়ারী ১৯৮২-০২ ডিসেম্বর ১৯৮৩ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মন্নাফ পিএসসি, মেয়াদকাল ০৩ ডিসেম্বর ১৯৮৩-১৪ মে ১৯৮৪ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুদ্দিন খান পিএসসি, মেয়াদকাল ১৫ মে ১৯৮৪-২৯ জুন ১৯৮৬ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুস সামাদ পিএসসি, মেয়াদকাল ৩০ জুন ১৯৮৬- ২৮ জুলাই ১৯৮৭ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুস সালাম পিএসসি, মেয়াদকাল ০১ মার্চ ১৯৮৭- ১৭ সেপ্টেম্বর ১৯৯০ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহমুদুল হাসান পিএসসি, মেয়াদকাল ১৮ সেপ্টেম্বর ১৯৯০-০৫ জুন ১৯৯২ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বি-ইউ, এনডিসি, পিএসসি, মেয়াদকাল ০৬ জুন ১৯৯২- ২৫ আগষ্ট ১৯৯৬ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন বীর প্রতীক, পিএসসি, মেয়াদকাল ২৬ আগষ্ট ১৯৯৬-০৫ ফেব্রুয়ারী ১৯৯৮ ইংরেজি পর্যন্ত।
চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু কায়সার ফজলুল কবির, মেয়াদকাল ০৬ ফেব্রুয়ারী ১৯৯৮-২০ সেপ্টেম্বর ১৯৯৮ ইংরেজি পর্যন্ত।
বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি, মেয়াদকাল ০৭ অক্টোবর ১৯৯৮-২২ আগষ্ট২০০১ ইংরেজি পর্যন্ত।
অতিরিক্ত সচিব তারাচরণ চাকমা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২৩ আগষ্ট ২০০১-১২ ফেব্রুয়ারী ২০০২ ইংরেজি পর্যন্ত।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এমপি, মেয়াদকাল ১৩ ফেব্রুয়ারী ২০০২-২২ নভেম্বর ২০০৬ ইংরেজি পর্যন্ত।
মো. ফিরোজ কিবরিয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২৩ নভেম্বর ২০০৬-১২ এপ্রিল ২০০৭ ইংরেজি পর্যন্ত।
মেজর জেনারেল আব্দল মুবীন এনডিসি, পিএসসি, মেয়াদকাল ২২ অক্টোবর ২০০৭-০৪ জুন ২০০৮ ইংরেজি পর্যন্ত।
মেজর জেনারেল মোহাম্মদ শামিম চৌধুরী, এনডব্লিউসি, পিএসসি, মেয়াদকাল ১০ জুন ২০০৮-২৯ মার্চ ২০০৯ ইংরেজি পর্যন্ত।
বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি (প্রতিমন্ত্রী), মেয়াদকাল ২৯ মার্চ ২০০৯-০১ ডিসেম্বর ২০১৩ ইংরেজি পর্যন্ত।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাললের সচিব, নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মেয়াদকাল ১৯ ডিসেম্বর ২০১৩-২৮ ফেব্রুয়ারী ২০১৮ ইংরেজি পর্যন্ত।
অবসর প্রাপ্ত সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মেয়াদকাল ১৯ মার্চ ২০১৮ থেকে ১৯ মার্চ ২০২১ ইংরেজি পর্যন্ত।
অতিরিক্ত সচিব মো. নুরুল আলম নিজামীর (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ২০ মার্চ ২০২১-১৩ এপ্রিল ২০২১ ইংরেজি পর্যন্ত।
যুগ্ম সচিব আশীষ কুমার বড়ুয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মেয়াদকাল ১৪ এপ্রিল ২০২১- অদ্যবধি।

গতকাল ৭ জুলাই বুধবার নিখিল কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নিকট যোগদানপত্র জমা দিয়েছেন। এ তথ্যটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব ) নিশ্চিত করেছেন।

নিখিল কুমার চাকমা (সচিব পদমর্যাদা), চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সাবেক সচিব) নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর স্থলাভিসিক্ত হলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত

আর্কাইভ