বুধবার ● ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে কর্মহীন ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
মহালছড়িতে কর্মহীন ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধে ঘরবন্দী কর্মহীন ৩ শত ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
৭ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি টাউন হলে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি কল্যাণমিত্র বড়ূয়া, জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা, সদস্য মংক্যচিং চৌধুরী, সদস্য এড.আশুতোষ চাকমা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ জেলায়ও অসহায় কোন মানুষ যেন না খেয়ে থাকতে না হয় সে লক্ষ্যে দলীয় নেতা কর্মীরা মাঠ পর্যায়ে করছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের