শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » বসতঘরের খাটের নিচ থেকে চোর আটক
প্রথম পাতা » অপরাধ » বসতঘরের খাটের নিচ থেকে চোর আটক
বুধবার ● ৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসতঘরের খাটের নিচ থেকে চোর আটক

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন।আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে চোর সন্দেহে একটি বাড়ির বসতঘরের খাটের নিচ থেকে চোর সন্দেহে মো. মুসা মিয়া (৩২) নামে একজনকে আটক করেছে বাড়ির লোকজন। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর আজমনগর গ্রামের (ঘূর্ণিঝড় আশ্রায়ন কেন্দ্রের পাশে) সরকার বাড়িতে এই ঘটনা ঘটে। আটকের পর স্থানীয় লোকজন চোরকে গণধোলাই দিলে জোরারগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুসা মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

আটককৃত মুসা মিয়া পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক। সে বারইয়ারহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মেহের আলী মিঝি প্রকাশ গরু গাড়িওয়ালা বাড়ির ফয়েজ আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টায় চুরির উদ্দেশ্যে মুসা মিয়া হিঙ্গুলী ইউনিয়নের উত্তর আজমনগর গ্রামের সরকারী বাড়ির এনামুল হক প্রকাশ এনাম কোম্পানির ঘরের ভিতর প্রবেশ করে খাটের নিচে বসে থাকে।
পরে পরিববারের লোকজন তাকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেয়। পরবর্তীতে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, খবর পেয়ে গণধোলাইয়ের শিকার চোর সন্দেহে আটক মুসা মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে আসি। মুসা চুরির উদ্দেশ্যে হিঙ্গুলী ইউনিয়নের সরকার বাড়ির এনামুল হকের ঘরে প্রবেশ করে। আজ বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)