শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘরবন্দি যুবকের চিকিৎসার উদ্যোগ নিলেন ইউএনও
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘরবন্দি যুবকের চিকিৎসার উদ্যোগ নিলেন ইউএনও
মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘরবন্দি যুবকের চিকিৎসার উদ্যোগ নিলেন ইউএনও

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।ষ্টাফ রিপোর্টার :: সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন অনলাইন ভার্সনে “ছয় বছর ধরে ঘরবন্দি বস্ত্রহীন যুবক” শিরোনামে সিলেটের বিশ্বনাথে সংবাদ প্রকাশের পর ঘরবন্দি এক যুবকের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস।
ডাক্তার ও নরসুন্দর সঙ্গে নিয়ে গতকাল সোমবার (১২ জুলাই) দুপুরে মানসিক বিকারগ্রস্ত যুবক অর্জুন দাস বেনু’র বাড়ি দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামে যান তিনি।
এসময় তার সাথে কথা বললে, সে স্যালুট জানায় ইউএনওকে। পরে তার পরিবারের সদস্যরা জানান, নিয়মিত ওষুধ ও চিকিৎসা দিতে না পারার কারণে সে অস্বাভাবিক আচরণ করে।
এজন্য বাধ্য হয়ে তারা তাকে প্রায় ছয় বছর ধরে ঘরবন্দি করে রেখেছেন। এক পর্যায়ে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে পাঠিয়ে তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন ইউএনও। আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, নিয়মিত চিকিৎসা ও সকলের ভালোবাসায় সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে সে।
তার বড়ভাই ঝুনু দাস বলেন, আমার ভাইয়ের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করায় ইউএনও স্যারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। পাশাপাশি ‘সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ। প্রতিবেদন প্রকাশ করে চিকিৎসার সুযোগ তৈরি করে দেওয়ায়।
বিশ্বনাথে বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত শনাক্ত হচ্ছেন অশঙ্কাজনক হারে। গত ১৩ দিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন নারী-পুরুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা জানান, গেল ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ১৩ জনে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ নারী-পুরুষ। বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন ৯০ জন আক্রান্ত ব্যক্তি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪শ ৮ জন করোনা আক্রান্ত রোগী। গেল ২৪ ঘণ্টায় হোমআইসোলেশন থেকে ছাড় পেলেন ৭ জন।

বিশ্বনাথে ফের শুরু করোনার টিকাদান

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় টিকা সংকটে দীর্ঘদিন বিরতির পর ফের শুরু হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম। আজ মঙ্গলবার (১৩ জুন) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগ্রহীদের টিকা দেয়া হবে। ইতিমধ্যে সিলেট জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে উপজেলা হাসপাতালে পৌছেছে ১ হাজার ২শ ডোজ চীনের তৈরী সিনোফার্মের টিকা। এতে প্রথম ডোজ টিকা নিতে পারবেন ২ হাজার ৪শ জন।
নতুন করে শুরু হয়েছে নিবন্ধনও।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, প্রথম দিকে করোনার টিকাদানের শুরুর পর এ উপজেলায় ৩ হাজার ৫শ জন নারী-পুরুষকে টিকা দেয়া হয়। এক পর্যায়ে টিকা গ্রহণে আগ্রহ হারায় মানুষ। এপ্রিলে বন্ধ হয় টিকাদান কার্যক্রম। নষ্ট হবার আশঙ্কায় ফেরত পাঠানো ১০ হাজার ডোজ টিকা। জুনের শেষ দিকে বন্ধ হয়ে যাও টিকার দ্বিতীয় ডোজ দেয়া।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, সিনোফার্মের ১ হাজার ২শ ডোজ নিয়ে আজ থেকে ফের আমরা টিকাদান কর্মসূচি চালু করছি। কেবল নিবন্ধনধারীদেরই প্রথম ডোজ টিকা দেয়া হবে।

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন শতাধিক পরিবার

বিশ্বনাথ :: করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার টিএনটি রোড এলাকার বিভিন্ন কলোনীতে বসবাসকারী নিন্ম আয়ের শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের নির্দেশনায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে সোমবার দুপুরে পৌর এলাকার টিএনটি রোডস্থ আল-হাবিব কমপ্লেক্সে ওই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কলোনীবাসীদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, কঠিন এ সময়ে মানুষ যাতে খাদ্যের জন্য কষ্ঠ না পান, সেলক্ষ্যে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে খাদ্য সহায়তা। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করে সরকার গঠনের সুযোগ দেওয়ার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
বিশ্বনাথ পৌরসভায় সহায়ক কমিটির সদস্য ফজর আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভায় সহায়ক কমিটির সদস্য রফিক হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সংগঠক মুক্তার আলী প্রমুখ।

বিশ্বনাথে আরও ৭ জনের করোনা শনাক্ত

বিশ্বনাথ :: ফের করোনার ‘হটস্পট’ হয়ে উঠছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত শনাক্ত হচ্ছেন অশঙ্কাজনক হারে। গত ২৪ ঘন্টায় শ্বাসকষ্ট, কাশি ও জ্বর-সর্দির মতো উপসর্গ নিয়ে নিয়ে অনন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদের অনেকেই সিলেটের বিভিন্ন হাসপাতালে আইসিউতে সংকটাপ্নন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে উপজেলার সত্তিশ গ্রামের একজন, বিশঘর গ্রামের একজন, সৈয়দ মান্দারুকার একজন, রামপাশার একজন, জানাইয়া মশুলার একজন, দ্বিপবন্ধবিলপার গ্রামের একজন, সিংগেরকাছর একজন, সদুরগাওর একজন ও নওধার গ্রামের একজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলায় নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ৩ জনে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৫ নারী-পুরুষ। বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন ৮০ আক্রান্ত ব্যক্তি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪শ ৮ জন করোনা আক্রান্ত রোগী।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)