শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী
মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী

ছবি : সংবাদ সংক্রান্ত-মো. আবুল কাশেম।বিশ্বনাথ প্রতিনিধি :: মোবাইল ফোনে পরিচয়। একপর্যায়ে এ পরিচয় রূপ নেয় প্রেমে। দীর্ঘদিন ধরে চলছিল মন দেওয়া-নেওয়া। পরে ঘর বাঁধার রঙিন স্বপ্নে বিভোর হয়ে, প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন দুই সন্তানের জননী প্রেমিকা।
কিন্তু সে স্বপ্নে বাদ সাধে বেরসিক পুলিশ। পালিয়ে যাবার ৯দিনের মাথায় প্রেমিকসহ তাকে পাকড়াও করে, পাঠানো হয় জেলহাজতে। ঘটনা সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজান্সি ইউনিয়নের।
সূত্র জানায়, গত ১১ জুলাই ভোরে উপজেলার খাজান্সি ইউনিয়নের তেলিকোনা গ্রামের দুই সন্তানের এক জননী (২৮), তার প্রেমিক এক সন্তানের বাবা সোহেল রানার (২৮) হাত ধরে ঘর ছাড়েন।
হোটেলবয় সোহেল রানা মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
এ ঘটনায় স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই নারীর স্বামী।
এরপর তদন্তে নেমে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বসতবাড়ি থেকে তাকেসহ প্রেমিকাকে আটক করেন। উদ্ধার করা হয় আনুমানিক প্রায় ৯ ভরি স্বর্ণালংকার।
পরদিন ২০ জুলাই ৫৪ ধারায় সিলেট আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠান।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ওই নারী ইচ্ছা করেই তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিকসহ তাকে উদ্ধার করে কোর্টে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক সম্রাট তবারক আলী গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে কুখ্যাত মাদকের কারবারি, হত্যাসহ একাধিক মাদক মামলার আসামি তবারক আলী ওরফে ‘পলিথিন তবারক’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রবিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সে গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
সূত্র জানায়, ইয়াবার বড় চালানসহ ধরা পড়ার পর বেশ ক’দিন জেলে ছিল মাদকের কারবারি তবারক। ছাড়া পেয়েই ফের মাদক বাণিজ্যের পুরো নিয়ন্ত্রন নেয় সে।
এদিকে, ২০১৭ সালে তার বসত বাড়ির কাছে অজ্ঞাত যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সম্প্রতি তাকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জনৈক আসামি। আজ রবিবার গোপন সংবাদে পুলিশ জানতে পারে তবারক বাড়িতেই অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রসঙ্গত, হাট ঘুরে একসময়ের পলিথিন বিক্রেতা ও ছিচকে চুর তবারক আলী হঠাৎই ‘আঙ্গুল ফুলে গলাগাছ’ বনে যান। অভিযোগ উঠে, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িয়েই তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েন। এক সময় যার নিজেরই জুটতনা খাবার, এলাকায় সেই তবারকের আর্বিভাব হয় ‘নব্য দানবীর’র হিসেবে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী তবারক একটি হত্যাকান্ডেও জড়িত। আমরা হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ