শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় ১ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় ১ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
বুধবার ● ২৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ১ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন।সাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে রোপা আমন চারা রোপনের কাজ। চলতি মৌসুমে প্রায় ১ লাখ ২৮ হাজার হেক্টর জমিতে চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চারা রোপন করা হয়েছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় ইতোপূর্বে ধান চাষের প্রবণতা বেশি থাকলেও সাম্প্রতিককালে কৃষকরা ধান উৎপাদন করে সঠিক মূল্য না পাওয়ায় বিকল্প ফসল হিসেবে পাট, ভূট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পটল, ডাল জাতীয় ফসলসহ বিকল্প ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়ছে। এতে আমন ধানের উৎপাদন হ্রাস পেতে শুরু করেছে।

সে কারণে কৃষি সম্প্রসারণ বিভাগ উঁচ্চ ফলনশীল জাতের আমন ধান চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে জেলার সাতটি উপজেলায় বেশী মাত্রায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এজন্য উন্নতজাতের বীজ, সার, কীটনাশক যাতে কৃষকরা স্বল্পমূল্যে পেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ দরিদ্র কৃষক ও বর্গাচাষীদের করোনাকালিন প্রণোদনা প্রদানেরও পদক্ষেপ গ্রহণ করেছে।

বছরের জুন-জুলাই মাসে সাধারণত এ জেলার যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়া নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ায় এ সমস্ত এলাকার আমন ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বন্যা সহনশীল জাতের আমন চারা রোপন এবং সেজন্য আগেই জুন মাসের প্রথম ভাগে যাতে কৃষকরা আমন চাষ শুরু করে। সেজন্য কৃষকদেরকে উৎসাহিত করে তুলছে কৃষি সম্প্রসারণ বিভাগ। তাই চলতি আমন মৌসুমে নিম্নাঞ্চলগুলো এবার অনেক আগেই আমন ধান রোপন করতে শুরু করেছে কৃষকরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)