শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিক তারেক এর পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিক তারেক এর পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত
শনিবার ● ৭ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক তারেক এর পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বর ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে। এরশাদ আলী মেম্বর জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)। এরশাদ আলী মেম্বরের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বচ্চ দ্বায়ীত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চির-স্বরণীয় হয়ে আছেন। সে সময় অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারনে তাঁকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন। চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে এরশাদ আলী মেম্বরের নাম ঘোষনা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগষ্ট (২২শে শ্রাবণ) চরমপন্থি দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার র্শ্বীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বর। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে ও এলাকার প্রতিদ্বন্দি কিছু রোক জনের চক্রান্তে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। এলাকার শত শত নারী পুরুষ জনপ্রিয় এরশাদ আলী মেম্বরের মুখ খানি শেষবারের মত দেখতে ছুটে আসেন জীবনা গ্রামে তার বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক সিএইচটি মিডিয়া অনলাইন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বর বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

পার্কের গোপন ঘরে ধর্ষণ, গ্রেফতার-১
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে বকুল সিটি পার্কে নিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাব্বির নামের এক ধর্ষককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩ আগষ্ট) কোটচাঁদপুর উপজেলার দোয়া ইউনিয়নের বকুল সিটি পার্কে। কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মগবর মন্ডলের ছেলে সাব্বির হোসেনের সাথে ঝিনাইদহ সদরের মহামায়া গ্রামের ওই কিশোরীর ৩ মাস আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পক গড়ে উঠে, এরই সূত্র ধরে (৩ আগস্ট) সাব্বির ওই কিশোরীকে কোটচাঁদপুরের বকুল সিটি পার্কে নিয়ে আসে। ধর্ষক সাব্বির তার গ্রামের পরিচিত ভ্যানচালক কাবিলের ভ্যানে করে দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের বকুল সিটি পার্কে নিয়ে যায়। তারপর পার্কে বেড়ানো শেষে ভ্যানচালক কাবিল ও সাব্বির ওই কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সিটি পার্কের বাথরুমের পাশের একটি নির্জন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাযানি হলে এলাকার লোকজন থানায় খবর দেই। থানা পুলিশ সাব্বির হোসেনকে বলুহর বাসষ্ট্যান্ড থেকে আটক করে। ভ্যানচালক ভ্যান রেখে পালিয়ে যায়। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে সাব্বির ও কাবিল উদ্দিনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুর থানার এস আই ইনারুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে শুক্রবার বিকালে জানান, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে ১৬৪ ও ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। বকুল সিটি পার্ক এর পরিচালক শামীম আরা হ্যাপি জানিয়েছেন করোনাকালে পার্কটি সব সময় বন্ধ থাকে। ফলে কোনো যুবক যুবতীর পার্কে বেড়াতে আসার প্রশ্নই ওঠে না। তিনি বলেন পুলিশের কাছ থেকেই প্রথম খবরটি জানতে পেরেছি। সম্ভবত তারা লুকিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে এই অনৈতিক কাজ করেছে। এ ঘটনার সাথে পার্ক কর্তৃপক্ষ কোনো ভাবেই সংশ্লিষ্ট নয়।

ঝিনাইদহে আবারো বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহে আবারো বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ৪৭ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এছাড়াও শৈলকুপার ব্রহ্মপুর গ্রামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২২৩ জন। সিভিল সার্জন আরও জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে নতুন করে ১৮৩ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৫ দশমিক ৬৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ হাজার ৯১ জন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)