শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় » জাতীয় সম্পদ লুন্ঠন বন্ধে ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন
প্রথম পাতা » জাতীয় » জাতীয় সম্পদ লুন্ঠন বন্ধে ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় সম্পদ লুন্ঠন বন্ধে ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন

ছবি : সংবাদ সংক্রান্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আগামীকাল ঐতিহাসিক ফুলবাড়ি শহীদ দিবস উপলক্ষে বলেছেন, প্রাণ - প্রকৃতি - জীববৈচিত্র, জল,জমি,বসতভিটা বিধ্বংসী তৎপরতা শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে।উন্নয়নের নামে বাস্তুতন্ত্র ও জাতীয় সম্পদ বিনস্টকারী কোন কর্মকান্ড শেষঅব্দি জনকল্যাণে কাজে লাগে না, জনগণের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে না।করোনার অতিমারী এটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, কথিত এসব উন্নয়নের ডামাডোল আত্মঘাতী, দেশ ও জনগণের টেকসই উন্নয়নের জন্যও বিপজ্জনক।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বৈশ্বিক অভিজ্ঞতা ও করোনা দূর্যোগ থেকেও সরকার ও নীতিনির্ধারকেরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেনি।এ কারণে তারা সামগ্রিক পরিবেশ, প্রতিবেশ ও সুন্দরবনসহ জাতীয় সম্পদ বিপন্নকারী পদক্ষেপসমূহ অব্যাহত রেখেছেন।ফুলবাড়ি অভ্যূত্থানের ১৫ বছর পরও এখনো ফুলবাড়ির কয়লাসহ প্রাকৃতিক সম্পদ লুন্ঠনবিরোধী তৎপরতা বন্ধ হয়নি, ফুলবাড়ির শহীদদের রক্তের উপর দিয়ে তৈরী চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, দুনিয়াব্যাপী খারাপ ও ভয়ংকর অভিজ্ঞতার পরও, দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল আপত্তি ও প্রতিবাদ সত্বেও সরকার সুন্দরবনবিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অব্যাহত রেখেছে।
বিবৃতিতে তিনি এসব আত্মঘাতী ও দেশবিরোধী প্রকল্প বন্ধ এবং জাতীয় সম্পদ লুন্ঠনকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর বিদায়,ফুলবাড়িয়ায় আন্দোলনের নেতাদের নামে হয়রানিমূলক মামলাসমুহ প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচি
ফুলবাড়ি দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আগামীকাল সকাল ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফুলবাড়ির শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)