রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বান্দরবানে মানববন্ধন
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: ইস্টওয়েস্ট মিডিয়ার গ্রুপের চার সম্পাদক’সহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের চার সম্পাদক, বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার’সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সিনিয়ির সাংবাদিক’সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী ৫০০ কোটি টাকার মিথ্যা মামলা দায়ের করে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান এবং মিত্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি করেন উপস্থিত বক্তরা।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক বৌদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মারমা, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রহিম’সহ বান্দরবান জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়ার অনুসন্ধানী সাংবাদিক ও বিএমএসএফ’র সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন’সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।





প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর