মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিকতায় সম্মাননা পেলেন নবীগঞ্জের হিমেল
সাংবাদিকতায় সম্মাননা পেলেন নবীগঞ্জের হিমেল
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় নবীন-প্রবীণ কবি, সাংবাদিক -সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলছে জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ ৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদের হলে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল ‘বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন-২০২১’।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম এমপি।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাস গুপ্তা।
১৫ আগস্টের শহীদ পরিবারের কৃতিসন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি আবুল বাসার সেরনিয়াবাদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জালাল খান ইউসুফির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সিরাজুল ফরিদ, প্লানচেট লেখক কাপ্তান নূর, কবি সায়েজ বদরুল, ছড়াশিল্পী ও শিশুসাহিত্যিক সৈয়দ রোকন উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. আতিয়ার রহমান।
ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ তাঁতী লীগের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী। অনুষ্টানে বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় লুৎফর রহমান রিটন (শিশু সাহিত্য), সৈয়দা জোহরা আলা উদ্দিন (প্রবন্ধ), সুফিয়া বেগম (গবেষণা), মির্জা গোলাম সারোয়ার (প্রবন্ধ), ইমরুল ইউসুফ (শিশু সাহিত্য),উত্তম কুমার পাল হিমেল (সাংবাদিকতা),সুমন্ত রায় (প্রবন্ধ), উত্তম কুমার চৌধুরী (কবিতা), ইসমত আরা খান মুক্তা (কবিতা),সেলিনা শেলী (কবিতা)।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার