সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত
নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমমধুম ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ৬ সেপ্টেম্বর ভোরে উপজেলার ঘুমমধুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন তুমব্রু বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্র জানায়, ভোর সাড়ে ৪ টায় ছৈয়দ নুর মার্কেটে একটি ব্রয়লার মুরগির দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে তারা তাৎক্ষনিক পার্শ^বর্তী উখিয়ার থানার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত বাজারে এসে পৌছাঁনোর আগে স্থানীয়দের প্রচেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে বিভিন্ন দোকানের আনুমানিক ২২ লাখ টাকার চেয়েও বেশী মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার এমদাদুল হক জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে এসেছি ঘটনাস্থলে। কিন্তু স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় অগুন নিয়ন্ত্রণে আনেন।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার