শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যার চেষ্টা
প্রথম পাতা » গাইবান্ধা » জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যার চেষ্টা
শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যার চেষ্টা

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার গিদারীর কৃষক নুর আলম (৫০) কে লাটিসোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে একই গ্রামের আশরাফ আলীর বিরুদ্ধে। এবিষয়ে মামলার জন্য গাইবান্ধা সদর থানায় অভিযোগে দায়ের করেছে ভুক্তভোগীর ভাতিজা শামীম আহম্মেদ৷

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকালে গাইবান্ধা সদরের দক্ষিন গিদারী গ্রামে৷

অভিযোগ সূত্রে জানা যায়, সদরের দক্ষিণ গিদারী গ্রামের মফিজ উদ্দিনের পুত্র কৃষক নুর আলমের সঙ্গে একই গ্রামের আশরাফ আলীর দীর্ঘদিন যাবত জমিজমার বিরোধ চলে আসছিল৷ এর জেরধরে শুক্রবার সকালে বাড়িতে এসে প্রতিপক্ষ আশরাফ আলী, আলেমা, রশিদুল আপেল, হযরত, আনারুল ও আসিফ ঝগড়া ও গালিগালাজ করে। এক পর্যায়ে আসামীগণ লাঠি, লোহার রড, ধারালো ছোরাসহ দলবদ্ধ হয়ে আসামী হযরত আলীর হুকুমে কৃষক নুর আলমকে এলোপাথারী মারপিট শুরু করে। এতে শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। আসামী আশরাফ আলীর হাতে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে নুর আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে গেলে আসামী আনারুল দুই হাত দিয়ে নুর আলমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ আছে।

ওই সময় স্ত্রী শাপলা বেগম নুর আলমকে উদ্ধার করার চেষ্টা করলে আসামীরা তাকেও মারপিট শুরু করে এবং আসামী আশরাফ আলী শাপলা বেগমের পড়নের কাপড় টেনে হেচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। সেসময় আসামী আলেমা বেগম শাপলার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার মূল্য ৩০ হাজার টাকা অভিযোগে উল্লেখ আছে। পরে আসামীরা খুন করবে, বাড়ীঘর ভেঙ্গে দেয়ারও হুমকি দিয়ে চলে যায়।

এসময় আশেপাশের লোকজন নুর আলম ও তার স্ত্রী শাপলা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদার রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তে সত্যতা পেলে আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ