শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশ্ব পর্যটন দিবসে মেঘের রাজ্য ডিমপাহাড়ে জমকালো আয়োজন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশ্ব পর্যটন দিবসে মেঘের রাজ্য ডিমপাহাড়ে জমকালো আয়োজন
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব পর্যটন দিবসে মেঘের রাজ্য ডিমপাহাড়ে জমকালো আয়োজন

ছবি : সংবাদ সংক্রান্ত হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে আলীকদমে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ডিম পাহাড়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তিন গত ২৭ সেপ্টেম্বর বান্দরবান সদর থেকে ১৬০ কিলোমিটার পথ বাই সাইকেলে পদক্ষিন, ডিম পাহাড়ের জামায়েত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
এ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর বিশ জন সাইক্লিষ্ট বান্দরবান সদর থেকে সাইকেলযেগে রুমা, রোয়াংছড়ি ও থানচি হয়ে মেঘের রাজ্য ডিম পাহাড়ে সমবেত হন। পরে আলীকদম উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মার্মা, ত্রিপুরা, ম্রো ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করেন। এসময় গোটা ডিম পাহাড় উৎসবে মেতে উঠে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দবরান পার্বত্য জেলা পরিষদের সদস্য ধুংড়ি মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্র জেলা পরিষদের সিঅং খুমি, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ মো. নাছির উদ্দিন, বাংলাদেশ এ্যাডভেনচার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মশিউর রহমান, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রাহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমূখ।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন বিগত ২০১৭ সালের পর থেকে আলীকদমে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর প্রেক্ষিতে আলীকদমে ভাল মানের বেশ কিছু হোটেল রিসোর্ট নির্মান হলেও কিছু কিছু সীমাবদ্ধতার কারণে পর্যটকরা অবাদে চলাফেরা করতে পারেনা। পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকদের আনাগোনা বাড়বে। সেই সাথে পর্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনদের কৃষ্টি ও সাংস্কৃতি সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। পাশাপশি স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)