শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের নতুন বাজার সংলগ্ন মোস্তফা সওদাগরের বাড়ীতে ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ঐ বাড়ির সুফি সাহেবের পুত্র মোহাম্মদ মোস্তফা মিয়া (৬৫), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) ও মেঝ ছেলে আহমদ হোসেন (২৫)।
এ ঘটনায় নিহতের বড় ছেলে সাদেক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ, জোরারগঞ্জ থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কিভাবে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেটা পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে মোস্তফা সওদাগর তার মেঝো ছেলে আহমেদ হোসেনকে কিছু জমি লিখে দেওয়ায় বড় ছেলে সাদ্দাম হোসেনের সাথে পিতা-মোস্তফা সওদাগরের বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বড় ছেলে তার মা-বাবা ও মেজ ভাইকে গলা কেটে হত্যা করেছে এবং এ ঘটনায় নিহতের বড় ছেলে সাদেক হোসেন ও তার স্ত্রী আইনুন নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের ছোট ছেলে আলতাফ হোসেন জানান, রাতে প্রতিবেশী এক মহিলা কল করে জানায় আমাদের বাড়িতে একটা দূর্ঘটনা হয়েছে। এর কিছুক্ষণ পর আমার বড় ভাই সাদেক হোসেন কল করে আমাকে জানায় বাড়িতে ডাকাত ডুকছে। ডাকাতদল আমাদের মা-বাবা ভাইকে কুপিয়েছে। আমি তাৎক্ষণিক বাড়িতে এসে দেখি আমার মা-বাবা এবং মেঝ ভাইয়ের লাশ পড়ে আছে।
নিহতের বাড়াটিয়া মো. জাকারিয়া বলেন, মধ্যরাতে ডাকাত ডাকাত বলে চিৎকার দিচ্ছিলো নিহতের বড় ছেলে সাদেক হোসেন। তখন আমরা ঘরের সামনে গিয়ে দেখি দরজার বন্ধ। ভেতর থেকে তালা লাগানো। পরে সাদেক তার বাবা-মা’র রুম থেকে চাবি নিয়ে তালা খুলে। তিনি আরো জানান, তাদের ঘরে ঢুকে আমরা কোন ডাকাত আসার কোন চিহ্ন বা কাউকে দেখতে পাইনি।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)