শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত
বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লালন মন্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মন্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মন্ডলের ছেলে। নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকালে লালন মন্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যায়। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে চারাতলা এলাকায় পৌঁছালে আলমসাধুর সামনের চাকা ভেঙ্গে রাস্তায় উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জে আ.লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। অসংখ্য নারী-পুরুষের হাতে ফেস্টুনে লেখা লম্পট ও চরিত্রহীন মনোয়ার হোসেন বাদশা’র মনোনয়নপত্র বাতিল চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মোল্লা, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, সাবুর আলী, রবিউল ইসলাম সবুজ, জন প্রতিনিধি তিথি রানীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ৩য় ধাপের ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে নারী কেলেংকারী, অনিয়ম ও দুর্নিতীর দায়ে অভিযুক্ত মনোয়ার হোসেন বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুন্ন হচ্ছে আওয়ামী লীগের ভাবমুর্তি। তাই মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেনকে দেওয়ার দাবি জানান তারা। পরে সেখানে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। উল্লেখ্য, মনোয়ার হোসেন বাদশা ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শৈলকুপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান পদপ্রার্থী ঐক্যবদ্ধ
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুধসর ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীর ঐক্যবদ্ধ হওয়ার ঘোষনা। সোমবার বিকেলে দুধসর গ্রামের ফুটবল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক শফিউল আলম মিল্টন জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাহাবুদ্দিন সাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, ভাটই বাজার কমিটির সভাপতি বাদশা আলমগীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোসেফ আহমেদ, দুধসর ইউনিয়নের আওয়ামী লীগের সামাজিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা। এর আগে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন সাবু ২’শত মোটরসাইকেলে কয়েক’শ নেতাকর্মী নিয়ে সভামঞ্চে হাজির হন। নির্বাচনী আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম মিল্টন, শাহাবুদ্দিন সাবু, বাদশা আলমগীর এই ৩ জন ঐক্যবদ্ধ হওয়ার ঘোষনা দিয়েছেন। এমন ঘোষনায় খুশি ইউনিয়নবাসী।

ঝিনাইদহে ১৫’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে ১৫’শ কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও সরিষা’র বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার-বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, ইমদাদুল হাসান। কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদণা কর্মসূচীর আওতায় ১৫’শ কৃষকদের মাঝে ২০ কেজি করে করে রাসায়নিক সার ও ১ কেজি উন্নত জাতের সরিষা’র বীজ বিতরণ করা হয়।

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৩
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বিজিবি। সীমান্তের শুন্য লাইন থেকে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বিনাপাসপোর্টে অবৈধভাবে ভারতে যওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালোপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম (২৩), তার স্ত্রী রিতা বেগম (১৯) ও একই উপজেলার আশকরপুর গ্রামের মোছাঃ মর্জিনা বেগম (২৩)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)