শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম জুরাছড়ি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : নিখিল কুমার চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম জুরাছড়ি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : নিখিল কুমার চাকমা
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্গম জুরাছড়ি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে : নিখিল কুমার চাকমা

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি দুর্গম জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিলি কুমারা চাকমা। সফরকালে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের কাকড়াছড়িতে ছড়ার উপর ফুট ব্রীজ নির্মাণ, জুরাছড়ি উপজেলার রাস্তা মাথা এলাকার দুঃস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন সরবরাহ এবং জুরাছড়ি উপজেলাধীন উপজেলা অফিসার্স ডরমেটরী নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। ১ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন শেষে জুরাছড়ি উপজেলায় শুভাগমনের উপলক্ষ্যে চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়।

চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দুর্গম ভৌগোলিকগত অবস্থানের কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। ফলে স্থানীয় লোকজন নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। এসব পণ্যের ন্যায্যমূল্য হতে স্থানীয় চাষীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দুর্গম এলাকার জনমানুষের চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণসহ বিভিন্নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। জুরাছড়ি উপজেলার সাথে প্রান্তিক পর্যায়ের সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য বনযোগীছড়ি ইউনিয়নের কাকড়াছড়িতে ছড়ার উপর ফুট ব্রীজ নির্মাণ করে এলাকার স্থানীয় জনগণ উপকৃত হয়েছে।

তিনি আরও জানান যে, দুর্গম উপজেলা জুরাছড়িতে যোগাযোগ, কৃষি অবকাঠামো, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকা আর দুর্গম থাকবে না। সুবিধা বঞ্চিত জনগণ কেউ পিছিয়ে থাকবে না। পশ্চাৎপদ উপজেলা হিসেব জুরাছড়িকে অগ্রাধিকার দেয়া হবে। দুর্গম জুরাছড়ি উপজেলায় অবস্থানরত সরকারি বিভিন্ন বিভাগ/দপ্তর/সংস্থার কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে অফিসার্স ডরমেটরী নির্মাণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাগণ নিজ কর্মস্থলে অবস্থান করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এজন্য জুরাছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় জুরাছড়ি উপজেরার নির্বাহী কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙাামাটি ইউনিট কার্যালয়ের চলতি দায়িত্ব নিয়োজিত নির্বাহী প্রকৌশলী (সিভিল) তুষিত চাকমাসহ এলাকার স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা

আর্কাইভ