শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি’তে অংশ নিচ্ছে ৭০ হাজার ৯৪১ পরীক্ষার্থী
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি’তে অংশ নিচ্ছে ৭০ হাজার ৯৪১ পরীক্ষার্থী
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি’তে অংশ নিচ্ছে ৭০ হাজার ৯৪১ পরীক্ষার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষায় ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। আগামীকাল ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে ময়মনসিংহ জেলা থেকে এবং শেরপুর জেলা থেকে সবচেয়ে কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্যমতে, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ জেলার ১৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে বসে পরীক্ষায় অংশ নিবে। এর মধ্যে ১৭ হাজার ৯৯৭জন ছাত্র এবং ১৭ হাজার ৫৯৮ জন ছাত্রী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪ হাজার ৮৩৭জন ছাত্র, ৩ হাজার ৪৩৭জন ছাত্রী, মানবিক বিভাগের ১০ হাজার ৪৩৯জন ছাত্র, ১৩ হাজার ১২১জন ছাত্রী এবং ব্যবসায় বিভাগের ২হাজার ৭২১জন ছাত্র এবং ১ হাজার ৪০জন ছাত্রী রয়েছে।

নেত্রকোনা জেলার ৪৩টি প্রতিষ্ঠান থেকে মোট ১২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। যাদের মধ্যে ৫ হাজার ৬৮৪জন ছাত্র এবং ৬ হাজার ৭৫৩ জন ছাত্রী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫০৮জন ছাত্র, ৩৯৯জন ছাত্রী, মানবিক বিভাগের ৪ হাজার ৭০৮জন ছাত্র, ৬ হাজার ৯৯জন ছাত্রী এবং ব্যবসায় বিভাগের ৪৬৮জন ছাত্র এবং ২৫৫ ছাত্রী রয়েছে।

জামালপুর জেলার ৭৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। যাদের মধ্যে ৬ হাজার ৮১৪জন ছাত্র এবং ৭ হাজার ৫১৬ জন ছাত্রী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১ হাজার ৪৮২জন ছাত্র, ১ হাজার ১৬৭জন ছাত্রী, মানবিক বিভাগের ৪ হাজার ২৯১জন ছাত্র, ৫ হাজার ৮৫৫জন ছাত্রী এবং ব্যবসায় বিভাগের ১হাজার ৪১জন ছাত্র এবং ৪৯৪জন ছাত্রী রয়েছে।

শেরপুর জেলার ২৯টি প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী ৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। যাদের মধ্যে ৪ হাজার ১৩৫জন ছাত্র এবং ৪ হাজার ৪৪৪ জন ছাত্রী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৯৬০জন ছাত্র, ৭১৮জন ছাত্রী, মানবিক বিভাগের ২ হাজার ৪৫১জন ছাত্র, ৩ হাজার ৩৬৪জন ছাত্রী এবং ব্যবসায় বিভাগের ৭২৪জন ছাত্র এবং ৩৬২জন ছাত্রী রয়েছে।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, এইচএসসি পরীক্ষার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেইসাথে এ বোর্ডে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বোর্ডে কন্ট্রোলরুম চালু থাকবে, যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা তড়িৎ ব্যবস্থা নিব। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে সকল কেন্দ্রে পরীক্ষা নেয়ার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করি আমরা ভালভাবেই পরীক্ষা নিতে পারব।

প্রসঙ্গত এছাড়াও ব্যবহারিক পরীক্ষার বিষয়ে স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে ৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)