শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » নেত্রকোনা » বাংলাদেশে বিজয়ী জনগণ আজ পরাজিত ও অধিকারহীন : নেত্রকোনায় সাইফুল হক
প্রথম পাতা » নেত্রকোনা » বাংলাদেশে বিজয়ী জনগণ আজ পরাজিত ও অধিকারহীন : নেত্রকোনায় সাইফুল হক
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে বিজয়ী জনগণ আজ পরাজিত ও অধিকারহীন : নেত্রকোনায় সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রকোনা জেলা প্রতিনিধি সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সুবর্ণজয়ন্তীর বাংলাদেশে বিজয়ী জনগণ আজ নানা দিক থেকে পরাজিত ও অধিকারহীন।রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের কাছে জনগণ আজ জিম্মি। এই দুর্বৃত্ত মাফিয়ারা আজ সম্ভাবনাময় দেশটাকে দখল করে নিয়েছে; তাদের এক ধরনের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ন্যূনতম গণতান্ত্রিক ও মানবিক অধিকার আজ ভূলুণ্ঠিত। দীর্ঘ সংগ্রামে অর্জিত ভোটের অধিকার অস্বীকৃত, ভাতের অধিকার বিপর্যস্ত, মান সম্মান নিয়ে বেঁচে থাকাও আজ কঠিন।
তিনি বলেন , জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার গোটা দেশ ও সমাজকে হিংসা, ঘৃণা আর প্রতিশোধের রাজনীতিতে বিভক্ত করে ফেলেছে।এই পরিস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার এক গভীর অন্ধকারে নিক্ষেপ করেছে।
তিনি বলেন , এই পরিস্থিতি উত্তরণে আজ আবার মুক্তিযুদ্ধের মত গণঐক্য গড়ে তুলতে হবে।এই সংগ্রামে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
নেত্রকোনা ক্লাবচত্তরে জেলা কমিটির সভাপতি সজীব সরকার রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির জেলা নেতা আব্দুল হাই, আবু লাহাব লাইসুদ্দিন, দুলাল মিয়া, লিপি রাণী সরকার, ফায়জুর রহমান, মোঃ লিটন , আব্দুর রশীদ প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে সজীব সরকার রতনকে সভাপতি ও মোহাম্মদ লিটনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পার্টির নেত্রকোনা জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার আহবান জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)