শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ মে ২০১৭
প্রথম পাতা » নেত্রকোনা » খালিয়াজুরীর রিকশাচালক টিপুকে প্রধানমন্ত্রীর বখশিস
প্রথম পাতা » নেত্রকোনা » খালিয়াজুরীর রিকশাচালক টিপুকে প্রধানমন্ত্রীর বখশিস
শুক্রবার ● ১৯ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালিয়াজুরীর রিকশাচালক টিপুকে প্রধানমন্ত্রীর বখশিস

---ময়মনসিংহ অফিস :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৩৪মি.) বছরের শুরুতে নিজ এলাকা গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ে গ্রাম দেখার খবর আলোড়ন সৃষ্টি করেছিল।এবার নেত্রকোনায় ত্রাণ দিতে গিয়ে তার রিকশায় ঘোরার ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী দশ মিনিটের পথ রিকশায় চড়েন। খোদ প্রধানমন্ত্রী রিকশার যাত্রী এমন দৃশ্য দেখতে আশপাশে ভিড় করেছিল হাজারো মানুষ।

প্রধানমন্ত্রীকে ভ্যান ছড়িয়ে গোপালগঞ্জের ইমাম হোসেন নায়ক বনে গিয়েছিলেন । পরে তার বিমানবাহিনীতে চাকরিও হয়েছিল। তবে প্রধানমন্ত্রী যখন তার ভ্যানে ছিলেন তখন লজ্জায় নিজের জন্য একটি চাকরির জন্য বলতে পারেননি ইমাম।

আর প্রধানমন্ত্রীকে এবার রিকশায় ঘুরিয়ে আলোচনায় আসা যুবকও একটি চাকরির আশা করছেন। তার নাম টিপু সুলতান। তার বাড়ি নেত্রকোনার দক্ষিণ বিশুহুরা এলাকায়।

১৮ মে বৃহস্পতিবার বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ নেত্রকোনা এলাকায় ত্রাণ বিরতণ করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজ মাঠে সুধী সমাবেশে ভাষণ শেষে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে যান। সেখান থেকে রিকশায় চড়ে জেলা ডাকবাংলো পরিষদ পর্যন্ত যান। এতে ১০ মিনিটের মতো লাগে।

জানা গেছে, রিকশায় চড়ার পর প্রধানমন্ত্রী তার (টিপু সুলতান) নাম পরিচয় জানতে চান। পড়াশোনা কত দূর পর্যন্ত করেছেন খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীকে টিপু সুলতান বলেন, তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বাবা-মাসহ (পাঁচ ভাই পাঁচ বোন) তার পরিবারের সদস্য ১২ জন। এরপর প্রধানমন্ত্রী টিপু সুলতানকে তিন হাজার টাকা বখশিস দেন।

প্রধানমন্ত্রী রিকশায় ওঠায় টিপু সুলতান খুশি এমনটা জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী আমাকে যদি একটা চাকরি দেন তাহলে আমার সংসারটা ভালো চলবে।’

রিকশাচালক টিপু সুলতান যে রিকশাটি চালিয়েছেন জেলা প্রশাসন সেটিসহ মোট তিনটি রিকশা এনেছিলেন। এর একটি রিকশায় টিপু সুলতান প্রধানমন্ত্রীকে নিয়ে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্রেক্স চত্বর থেকে ডাকবাংলো পরিষদ পর্যন্ত নিয়ে যান।

নেত্রকোনা জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুটি রিকশা বিতরণ করেছেন। অন্য রিকশাটি টিপু সুলতানকে দেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)