শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে বিশিষ্ট্য ২২ নারী নেত্রীর বিবৃতি
প্রথম পাতা » ঢাকা » খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে বিশিষ্ট্য ২২ নারী নেত্রীর বিবৃতি
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে বিশিষ্ট্য ২২ নারী নেত্রীর বিবৃতি

ছবি : সংগৃহীত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাংলাদেশের একটি বড় দল বিএনপির চেয়ারপার্সন এবং তিনবার প্রধানমন্ত্রী হিশেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিতবাংলাদেশেরপ্রথম নারী প্রধানমন্ত্রী।
বর্তমানে তিনি কয়েকটি মামলার আসামী এবং দণ্ডপ্রাপ্ত। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার মোকাবিলা তিনি আইনীভাবে করছেন। তিনি ২০১৮ সাল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত২৫ মাস কারাবাস খেটেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তাঁর শারিরীক নানা জটিলতার কারণে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত করে তাঁকে ছয় মাস করে করে বাড়ীতে রেখে দেশের ভেতর চিকিৎসার সুযোগ দিয়েছেন।
বর্তমান সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকা অবস্থায় বেশ কয়েক ধরণের শারিরীক সমস্যায় ভুগছেন, যার সর্বাঙ্গীণ চিকিৎসা এই দেশে সম্ভব নয়বলে বিভিন্ন সুত্র থেকেজানা যায়। সরকারের হেফাজতে থাকা অবস্থায় চিকিৎসা থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার অনুযায়ী ‘অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন’ হিশাবে গণ্য হয় (দেখুন, Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment)। নির্যাতন থেকে মুক্তির অধিকার ‘ব্যক্তির অন্তর্গত মর্যাদা’ (rights derived from the inherent dignity of the human person) থেকে উদ্ভুত বলে জাতিসংঘের নির্যাতন বিরোধী আন্তর্জাতিক আইনে স্বীকৃত।

বেগম খালেদা জিয়ার বয়স ৭৭ বছর। মেডিকেল বোর্ডের মতে সর্বশেষ শারিরীক জটিলতা হচ্ছে তিনি লিভার সিরোসিসে ভুগছেন এবং এ পর্যন্ত তিন দফায় রক্তক্ষরণহয়েছে। তৃতীয়বার রক্তক্ষরণ অনেক বেশি ছিল। লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে খালেদা জিয়ার রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা প্রায় ৭০ শতাংশ। চিকিৎসকদের মতে খালেদা জিয়ার লিভারে পরিপাকীয় চাপ কমাতে বাইপাস প্রক্রিয়া সঞ্চালন নালিতৈরি করতে হবে। এটি টিপস (টিআইপিএস ট্রান্সজাগিউলার ইন্ট্রাহিপাটিকপোর্টোসিস্টেমিকশান্ট)। পদ্ধতিতে করা হয়যার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবংদক্ষ ও অভিজ্ঞ জনবল বাংলাদেশে নাই। বিশ্বের মাত্র কয়েকটি দেশে বিশেষায়িত চিকিৎসা হিশাবে দেয়া হয়। তাঁর শারিরীক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল থাকা অবস্থায় তাঁকে বিদেশে চিকিৎসারজন্য প্রেরণ করাই সর্বাপেক্ষা কাম্য ।
বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, প্রয়োজনে বিদেশে হলেও, আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও বিধান অনুযায়ী কোন রাষ্ট্রেরই বাধা দেওয়া কিম্বা প্রতিবন্ধকতা তৈরি অনুচিতও অগ্রহণযোগ্য।
সময় খুব বেশি নেই, তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মত অনুযায়ি প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনা দিক থেকে যে দেশে চিকিৎসা দেয়া সম্ভব সেখানেই বেগম খালেদা জিয়াকে অবিলম্বে পাঠানো হোক। দ্রুত বিদেশে চিকিৎসা নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।
স্বাক্ষর করেছেন,
১। ডা. নায়লা জামান খান, শিশু বিশেষজ্ঞ ও নারী নেত্রী
২। শিরীন প হক, নারী নেত্রী
৩। ফরিদা আখতার , নারী নেত্রী
৪। শারমিন মোরশেদ, পরিবেশ আন্দোলন নেত্রী
৫। সুলতানা আখতার রুবী, নারী নেত্রী ও আইনজীবি
৬। দিলশান পারুল, নারী নেত্রী
৭। অধ্যাপক দিলারা চৌধুরি, শিক্ষক
৮। সায়েদা গুলরুখ, সাংবাদিক
৯। সাইদা আখতার, নারী আন্দোলন কর্মী
১০। সীমা দাস সীমু, শ্রমিক আন্দোলন কর্মী
১১। ময়মুনা আখতার, উন্নয়ন কর্মী
১২। সামিয়া আফরিন, নারী নেত্রী,
১৩। বহ্নিশিখা জামালী, রাজনৈতিক নেত্রী
১৪। সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবি ও পরিবেশ আন্দোলন কর্মী
১৫। মাহা মীর্জা, অর্থনীতিবিদ ও গবেষক
১৬। নাজমুন নাহার, নারী আন্দোলন কর্মী
১৭। মীনা মাশরাফী, লেখিকা
১৮। সামসুন নাহার- সমাজ কর্মী
১৯। রেহনুমা আহমেদ, লেখক
২০। সেলিনা রশীদ- সমাজ কর্মী
২১। আন্জুমানারা শিউলি - লেখিকা
২২। রুবিনা রহমান - সমাজ কর্মী





ঢাকা এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)