শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নির্বাচনী হাওয়া : সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নির্বাচনী হাওয়া : সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নির্বাচনী হাওয়া : সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

--- স্টাফ রিপোর্টার :: দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী ডামাঢোল। এরই অংশ হিসেবে নির্বাচনী হাওয়ার পাল উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

গত ১৮ ডিসেম্বর (শনিবার) নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল ঘোষণার পর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা জনগণ ও রাজনৈতিক নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদেরকে ৩ জানুয়ারীর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। এরপর ৬ জানুয়ারী মনোয়নপত্র বাছাই করা হবে, ১৩ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার ও ১৪ জানুয়ারী বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে। আর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩১ জানুয়ারী ভোট গ্রহন শেষে চেয়ারম্যান-মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচিত হবেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিকে বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ না নেওয়ার কারণে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই হবে নির্বাচনী যুদ্ধ।

এদিকে এ দুটি ইউনিয়নে নৌকা প্রতিক পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চলছে তীব্র লবিং। নৌকার কান্ডারী হতে ওয়ার্ড থেকে শুরু করে জেলা ও কেন্দ্রে চলছে তদবির।

স্বতন্ত্রের ব্যানারে বিএনপি-জামায়াতের প্রার্থীরাও জনসাধারণের দৃষ্টি ঘোচরে আসতে চালিয়ে যাচ্ছেন জোর তৎপরতা। বসে নেই জাতীয় পার্টির প্রার্থীরা।

চেয়ারম্যান-মেম্বার-মহিলা মেম্বার পদের সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে না পারলেও নিজেদের এলাকাতে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠান, খেলাধুলা, সামাজিক আচার অনুষ্ঠানে অনুদান দিয়ে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকার জনগণ ও ভোটারদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করে নিরবেই নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার দৌঁড়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রভাষক জহুরুল হোসেন জহির, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদ শাহনুর হোসাইন, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরিষদের বর্তমান মেম্বার ফয়ছল আহমদ।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার দৌড়ে আছেন লাঙ্গল প্রতিক প্রত্যাশী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার দৌঁড়ে রয়েছেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মুজিবুর রহমান সুইট, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার দৌড়ে আছেন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, সাবেক শিবির নেতা ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন রেজা।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা অনুয়ারী জেলা আওয়ামী লীগের পরামর্শ অনুযায়ী উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই দুই ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের মতামতে নৌকার কান্ডারী বাচাইয়ের জন্য মঙ্গলবার (২১ ডিসেম্বর) ‘মতামত গ্রহন অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে।

লামাকাজী বাজারের আল-নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতামত গ্রহন অনুষ্ঠানে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড-ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি ওই দুই ইউনিয়নের সাংগঠনিক টিমের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

বিশ্বনাথে দয়াল হত্যা মামলার তদন্তে ঘটনাস্থলে পিবিআই দল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার চৈতননগর গ্রামের ছরকুম আলী দয়াল হত্যা মামলা তদন্ত করেছেন সিলেট পিবিআই একটি টিম।

সিলেট পিবিআই’র পুলিশ সুপার খালেদ-উদ-জ্জামান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম ও এসআই জাহাঙ্গির আলম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

১৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় চাউলধনী হাওরের যে জমিতে দয়ালকে হত্যা করা হয়েছিল সেই ঘটনাস্থলে প্রায় আড়াই ঘন্টা উপস্থিত ছিলেন তদন্তকারী দল।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যক্ষদর্শী স্বাক্ষীদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন। স্বাক্ষীরা দয়ালকে কেন কীভাবে হত্যা করা হয়েছে তা বর্ণনা করেন।

তারপর তদন্তকারী দল চৈতননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈঠকে এ ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করেন।

মামলার বাদী আহমদ আলী ও স্বাক্ষীগন মামলার প্রধান আসামী সাইফুল সহ ঘটনার সাথে জড়িত আসামীদের নাম উল্লেখ করে স্বাক্ষী প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আহমদ আলী ও ঘটনাস্থালে উপস্থিত লোকজন।

উল্লেখ্য, ২৮ জানুয়ারী চাউলধনী হাওরের নিজস্ব জমিতে ছরকুম আলী দয়াল কৃষি খেতের সময় আসামী সাইফুরের নেতৃত্বে ৩০/৪০ জনের এক দল সন্ত্রাসী দয়ালসহ আরও ৪/৫ জনকে ঘেরাও করে মারপিট শুরু করলে কৃষক দয়াল ঘটনাস্থালে মারা যান এবং তার ভাই-ভাতিজা সহ ৪/৫ জন গুরুতর আহত হন।

এ ঘটনায় দয়ালের ভাতিজা আহমদ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে থানা পুলিশ গত ১১ এপ্রিল ঘটনার সাথে জড়িত মূল আসমীদের বাদ দিয়ে মাত্র ৫ জনের বিরুদ্ধে আদলতে চার্জশীট দাখিল করেন।

মামলার আসামী যুক্তরাজ্য প্রবাসী সাইফুলের সাথে বিশ্বনাথ থানার সাবেক ওসি শামীম মুসা ও তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলু ঘনিষ্ট সম্পর্ক থাকায় চার্জশীট থেকে আসামীদের বাদ দেয়ার অভিযোগ রয়েছে।

চার্জশীটের বিরুদ্ধে বাদী আদালতে নারাজি দাখিল করলে গত ১৩ সেপ্টেম্বর ৩নং আমলী গ্রহনকারী হারুনুর রশিদের আদালত শুনানী শেষে মামলাটি পুর্ণ তদন্তের জন্য সিলেটের পিবিআইকে নিদের্শ প্রদান করেন।

তদন্তকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের অন্যতম আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, নজির উদ্দিন, সিজিলসহ স্থানীয় লোকজন।

তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলার দায়িত্বভার গ্রহনের পর প্রথম ঘটনাস্থল পরিদর্শন করে কিছু স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করি এবং পরবর্তিতে আরও সাক্ষ্য প্রমানাদি নিয়ে বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করব।

বিশ্বনাথে ২টি ইউনিয়নে আ’লীগের প্রার্থী বাছাই কাল

বিশ্বনাথ :: আগামী ৩১ শে জানুয়ারি ঘোষিত ষষ্ঠ ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচটি ইউনিয়ন নবগঠিত বিশ্বনাথ পৌরসভার সাথে সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় আপাদত নির্বাচন হচ্ছেনা এবং একটি ইউনিয়ন অর্থাৎ দশঘরে গত বছর নির্বাচন হওয়ায় এখন শুধুমাত্র লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

এই দুই ইউনিয়নে দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী বাচাইয়ে তৃনমুলর মতামতের লক্ষ্যে আগামী কাল মঙ্গলবার এক সভা আহবান করেছে।

উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক উপজেলার এই দুটি ইউনিয়নে দলীয় প্রার্থী বাঁচাই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সকাল ১০ টায় লামাকাজী বাজারের স্থানীয় আল নূর কমিউনিটি সেন্টারে এ সভা আহবান করা হয়।

সভায় এই দুই ইউনিয়নে দলীয় প্রার্থী বাঁচাইয়ের লক্ষ্যে তৃনমুলের মতামত গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবারে সভায় লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলবৃন্দ ও অত্র দুই ইউনিয়ন সাংগঠনিক টিমের নেতৃবৃন্দকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।





সকল বিভাগ এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ

আর্কাইভ