শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার ২০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। সে চাকুরীর সুবাদে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার মইন্যাপাড়া রাস্তার মাথা এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং নগরীর একটি বেসরকারী ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিল। প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক শামসুদ্দিন জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নিহত বাবুল রেল লাইনের পূর্ব অংশে দাঁড়িয়ে ছিল। এসময় চট্টগ্রামগামী দ্রুত গতির পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত বাবুল ৩ দিনের ছুটিতে নিজ বাড়ীতে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিঃ রতন কান্তি দে জানান, ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় সনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে, তার সাথে থাকা জিনিসপত্র পুলিশ হেফাজতে রয়েছে এবং রেলওয়ে (জিআরপি) পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)