শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ঢাকা প্রতিদিনের সম্পাদককে হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঢাকা প্রতিদিনের সম্পাদককে হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা প্রতিদিনের সম্পাদককে হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক ঢাকা প্রতিদিনের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি উবায়দুল্লাহ রুমির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হয়ে রাতারাতি কিভাবে ২শ কোটি টাকার মালিক হলেন ড. তাজুল ইসলাম। তার কাছে লাইসেন্সকৃত অস্ত্রও রয়েছে। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এ অস্ত্র পেলেন তা খতিয়ে দেখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ। পাশাপাশি তার সম্পদের হিসাব খতিয়ে দেখতে দুদক কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নিয়ে মনুজুরুল বারী নয়ন সংবাদ প্রকাশ করায় তার অফিসে গিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় করা হয়েছে। একজন সাংবাদিককে অস্ত্রের ভয় দেখানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কর্মকা-ের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করার দাবি জানান সাংবাদিক নেতারা।
দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা প্রতিদিনের ময়মনসিংহ ব্যুরো প্রধান আব্দুল আজিজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আমাদের সময় প্রতিনিধি রতন ভৌমিক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, ঢাকা প্রতিদিন নান্দাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশের খবর প্রতিনিধি জাহিদ হাসান, আজকের পত্রিকা প্রতিনিধি মহিউদ্দিন রানা, (বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রেজাউল করিম রাজু, আজকের বিজনেস প্রতিনিধি শাহরিয়ার রশিদ রিয়াদ, আমাদের অর্থনীতি প্রতিনিধি হোসাইন মোহাম্মদ তারেক, ময়মনসিংহ প্রতিদিন প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, পর্যবেক্ষন প্রতিনিধি এহসানুল হক, রূপসাঞ্চল প্রতিনিধি জাকির মোল্লা, বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধি এশতামুল হক প্রমূখ।
এছাড়াও হুমায়ুন কবীর, নোমান আহমেদ, রুবেল মিয়া, বাবলু মিয়া, হাবিব মিয়া, কামাল হোসেন, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ‘যুবরাজের সাতকাহন’ ও গত ১৫ ডিসেম্বর ‘নামে-বেনামে শত কোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলাম’ শিরোনামে দৈনিক ঢাকা প্রতিদিনে পত্রিকায় পৃথক দুটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর থেকেই দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামসহ তার ক্যাডার বাহিনীরা নানাভাবে ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমিক প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে আসছে। এমন হুমকির ঘটনায় হুমকিদাতাদের বিরুদ্ধে ইতোমধ্যে ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-৮২৯, তাং-১৫-১২-২০২১ইং) করা হয়েছে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন
ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)