সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ১০ ইউপির মধ্যে আওয়ামী লীগ জিতেছে একটিতে
রাঙামাটিতে ১০ ইউপির মধ্যে আওয়ামী লীগ জিতেছে একটিতে
হারুন চৌধুরী :: রবিবার চতুর্থ ধাপে নির্বাচনে রাঙামাটির দুই উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে। রাঙামাটি সদর উপজেলার ৬টি এবং নানিয়ারচর উপজেলার ৪টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৯ জন এবং অপরটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ১০টি ইউনিয়নে মোট ৯০টি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সর্বশেষ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- রাঙামাটি সদরের জীবতলী ইউপি সুদত্ত কারবারি (স্বতন্ত্র), মগবান ইউপি পুস্প রঞ্জন চাকমা (স্বতন্ত্র), সাপছড়ি ইউপি প্রবীণ চাকমা (স্বতন্ত্র) বালুখালী ইউপি অমর কুমার চাকমা (আওয়ামী লীগ), বন্দুকভাঙ্গা ইউপি অমর চাকমা (স্বতন্ত্র) ও কুতুকছড়ি ইউপি কানন চাকমা (স্বতন্ত্র) এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপি অমল কান্তি চাকমা (স্বতন্ত্র), নানিয়ারচর সদর ইউপি বাপ্পি চাকমা (স্বতন্ত্র) বুড়িঘাট ইউপি প্রমোদ খীসা (স্বতন্ত্র) ও সাবেক্ষং ইউপি সুপন চাকমা (স্বতন্ত্র)।





কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা