শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে চেতনানাশক স্প্রে করে বাড়িতে দুর্র্ধর্ষ চুরি
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে চেতনানাশক স্প্রে করে বাড়িতে দুর্র্ধর্ষ চুরি
শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে চেতনানাশক স্প্রে করে বাড়িতে দুর্র্ধর্ষ চুরি

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে চেতনানাশক উপাদান স্প্রেরের মাধ্যমে বাড়ির লোকজনকে অজ্ঞান করে ৫ ভরি স্বর্ণের গহনা সহ মূল্যবান জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনায় একজন মহিলা সহ ৫ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের শ্রী কালিদাস চন্দ্র মহন্তের বাড়িতে। এই ব্যাপারে কালিদাস চন্দ্র মহন্তের ছেলে শ্রী সুজিত কুমার শুভ বাদী হয়ে ৩০ ডিসেম্বর রাতে ঘোড়াঘাট থানায় ৫ জনকে এজাহার নামীয় ও আরো ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায় করেছেন।
এই চুরির ঘটনায় আটকরা হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত- কলিমুদ্দিনের পুত্র মোজাম্মেল অরফে ফাটুল (৪১), রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের দারাজ উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), ঘোড়াঘাট উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত- দিলজারের পুত্র তাহেরুল ইসলাম (৩৫), একই গ্রামের আদেক আলী অরফে সাদেক আলীর পুত্র সাবু মিয়া (৩৮) সহ লালমাটির গ্রামের চামেলি বেগম (৪০)।
বাদীর দাখিলকতৃ এজাহার সূত্রে জানা যায়, ঘটনা রাতে পরিবারের লোকজন খাওয়া-দাওয়া শেষে বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর ৪ টার দিকে বাদী ঘুম থেকে উঠে ঘরের বাইরে দেখতে পায় অন্যান্য ঘরের দরজা খোলা এবং বিভিন্ন মালামাল মেঝেতে ছিটানো। বাদী বাড়ির লোকজনকে ডাকাডাকি করে উঠালে সকলে আবারও ঘুমের ঘোরে দুলতে থাকে। একটু স্বাভাবিক হলে দেখেন বাদীর বোনের বিবাহের জন্য বানানো ৫ ভরি স্বর্ণের গহনা আলমারির তালা ভেঙ্গে বের করে নিয়েছে। পাশাপাশি আরো কিছু মূল্যবান জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনায় বাদী স্থানীয় ইউ. পি সদস্য আজাদুল ইসলাম সহ অপরাপর লোকজন নিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদে তারা এই চুরির সাথে জড়িত বলে স্বীকার করে। স্থানীয় ইউ. পি সদস্য আজাদুল ইসলাম জানান, এই এলাকায় একই কায়দায় ১০-১২ টির চুরির সংঘটিত হয়েছে। ২-১ টির নামে থানায় মামলাও হয়েছে।
এই ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবিরের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান জড়িতদের ৫ জনকে আটকের পর ৩১ ডিসেম্বর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুরো চক্রটি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আর্কাইভ