শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চলেছে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পের কাজ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চলেছে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পের কাজ
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে চলেছে দৃষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পের কাজ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” সেই অধিকার বাস্তবায়ন করতে নওগাঁর আত্রাইয়ে দ্রুত এগিয়ে চলেছে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কাজ। ভ’মিহীন ও গৃহহীনদের গৃহের অভাব লাঘবে এবং তাদের মুখে হাঁসি ফোটাতে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্প গ্রহণ করে দেশের সকল ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সরকারের ‘ক’ শ্রেণিভুক্ত জমিতে ১৬টি ঘড় নির্মাণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর তত্তাবধানে ইতোপূর্বে জনপ্রতিনিধি, ভূমি, প্রকৌশলী এবং প্রকল্প অফিসের সমন্বয়ে স্থান নির্বাচন করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভূমি ও গৃহহীনদের মর্যাদার সাথে বসবাসের লক্ষে উপজেলার কয়রা নামক স্থানে ১৬টি ঘড় তৈরীর কাজ চলছে । প্রতি পরিবারের জন্য দুই শতক জমির উপর দুটি চৌচালা বিশিষ্ট ইটের দেয়াল এবং পাকা মেঝের কাজ চলমান। এছারা রঙ্গিন টিনের ঘড়ে দুটি করে প্লেন শীটের জানালা- দরজা, ঘড় সংলগ্ন বারান্দা এবং রান্না ঘড় ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। প্রতি বাসগৃহে দুইলক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। কাজ শেষে আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি এবং গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে উপজেলায় ১৮৫ ঘর নির্মাণ করে ভ’মিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা মহামারির মধ্যেও তৃতীয় ধাপে ১৬টি অসহায় পরিবারের স্বপ্নের ঠিকানা তৈরীর কাজ চলছে। সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন ও বাসগৃহহীন শুন্যের কোঠায় আনা।

আত্রাইয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সাহেবগঞ্জ আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতা ও ছাত্র লীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী অন্তে কেক কেটে আলোচনা সভা হয়।

উপজেলা পরিষদ হল রুমে ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ এর সভাপতিত্বে এবং সম্পাদক হুমায়ুন কবির সোহাগ এর সঞ্চালনায় আলোচনা সভায় আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, এমপি পুত্র রাহিদ সরদার, ফেরদৌসী চৌধুরী ,যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, স্বেচ্ছোসেবক লীগ সভ্পতি আবু উজ্জল,সাবেক মহিলা সম্পাদিকা শামসুন নাহার রনি, কৃষকলীগ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাসেম, আব্দুল মান্নান মোল্লা, সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন চৌধুরী, আব্দুল কুদ্দুস, সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, এসএম সজল, রুবেল হোসেন, ভারপ্রাপ্ত কলেজ শাখা সভাপতি অমিত কুমার সাহা, সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ ও দর্শণ এবং স্বাধীনতাসহ সকল সংগ্রামে ছাত্র লীগের অবদানের কথা তুলে ধরেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)