শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিবেশির অত্যাচারে বাড়িছাড়া ফাতেমার পরিবার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিবেশির অত্যাচারে বাড়িছাড়া ফাতেমার পরিবার
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রতিবেশির অত্যাচারে বাড়িছাড়া ফাতেমার পরিবার

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিবেশি কয়েক ব্যক্তির অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে একটি পরিবার।

এ কারণে বাড়িছাড়া হয়েছেন তারা। স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা না দিয়ে বরং সন্ত্রাসীদের পক্ষে নিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।

বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের আব্দুল কাহারের স্ত্রী ফাতেমা বেগম।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমার স্বামীর আপন চাচাতে ভাই দিলশাদ মিয়ার সঙ্গে প্রায় এক বছর ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে দিলশাদের স্ত্রী রুফেনা বেগম আমাদের বিরুদ্ধে (বিশ্বনাথ নন-জিআর মামলা নম্বর ১৭০/২০২১) মামলা দায়ের করেন। মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।’

এর জের ধরে একের পর এক হামলা অব্যাহত রয়েছে দাবি করে ফাতেমা বেগম আরও বলেন, ‘ কিন্তু, দিলশাদ মিয়ারা তাতে ক্ষান্ত হয়নি। গত ২১ নভেম্বর দিলশাদ মিয়া ও তার সহযোগীরা আমাদের বসতঘরে অতর্কিত হামলা চালায়।

এরপর গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় তারা আমাদের বাংলা ঘরে আগুন লাগিয়ে দেয়।

আগুনে আমাদের পালিত ৩৫টি কবুতর, সোফা সেট, পালংসহ আসবাবপত্র ও ঘরের টিনসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পরও মামলার এজাহারে কবুতর আগুনে পুড়িয়ে হত্যার বিষয়টি বাদ দেয় বিশ্বনাথ থানা পুলিশ।’

‘ডিসেম্বরের মাঝামাঝিতে আমার স্বামীকে তাড়া করে ছাতক এলাকায় নিয়ে যায় তারা এবং পরে তারা আমাকে মারধর করতে আমার বসতঘরে হামলা চালায়।

তাৎক্ষণিকভাবে আমি থানায় কল দিলে কেউ আমার চিৎকারে এগিয়ে আসেননি। একপর্যায়ে নিরুপায় হয়ে ৯৯৯-এ কল দিলে সন্ধ্যার পর বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লা আমার বাড়িতে যান।

তিনি গিয়ে উল্টো আমাকে হুমকিধামকি দেন। ভবিষ্যতে আর যাতে দিলশাদ মিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ না করি বলে শাসিয়ে যান।’

অসহায় এই নারী আরও অভিযোগ করেন, ‘থানা পুলিশের কোনো সহযোগিতা না পেয়ে গত ১৯ ডিসেম্বর আমি সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সঙ্গে দেখা করি।

এসপির নির্দেশে ২১ ডিসেম্বর বিশ্বনাথ থানার ওসি আমাদের বাড়িতে যান। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

ফাতেমা বেগম আরও অভিযোগ করেন, ‘এখনও আসামিরা বাড়িতে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় মহড়া দেয়। আমাকে সবসময় প্রাণনাশের হুমকি দেয়।

এমনকি আমার মাধ্যমিকে পড়ুয়া দুই মেয়েকে ধর্ষণের হুমকিও দিয়েছে। আসামীরা এতোই প্রভাবশালী যে তারা পাড়াপড়শি ও আমার মামলার সাক্ষীগণকেও বিভিন্নভাবে মামলা হামলার হুমকি দিয়ে আমাকে একঘরে করে রেখেছে।’

প্রতিপক্ষের লোকজন এলাকার গরিব মানুষকেও নানাভাবে হয়রানি করছে দাবি করে তিনি বলেন, ‘তারা এলাকার কাউকে পাত্তাই দেয় না। অর্থের জোরে পুলিশও তাদের কথামতো কাজ করে।

এ জন্যে বিশ্বনাথ থানার কর্মকর্তাদের উপর আমাদের আস্থা নেই। আমাদের দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব সিআইডি কিংবা পিবিআইকে দেওয়ার দাবি জানাচ্ছি।’

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিজেদের প্রাণরক্ষায় ফাতেমা বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেন।





সকল বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

আর্কাইভ