শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » কি কারণে ঝিনাইদহে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের ভোট বিপর্যয়
প্রথম পাতা » খুলনা বিভাগ » কি কারণে ঝিনাইদহে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের ভোট বিপর্যয়
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কি কারণে ঝিনাইদহে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের ভোট বিপর্যয়

--- ঝিনাইদহ প্রতিনিধি :: সরাসরি ভোটে ঝিনাইদহের ৬৩ ইউনিয়নে নৌকার বিপর্যয় ঘটেছে। প্রার্থী মনোনয়ন ও কোন্দলের কারণে দলীয় প্রার্থীরা ভোটে আশানুরুপ সাফল্য পায়নি। ভোটে নৌকার চেয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা বেশি জয়ী হয়েছেন। ঝিনাইদহ জেলার ৬৩ ইউনিয়নের ফলাফল জরিপ করে এই তথ্য উঠে এসেছে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে ৬৩টিতে বিভিন্ন ধাপে ভোট গ্রহন সম্পন্ন হয়। ঝিনাইদহের দুইটি ও শৈলকুপার দুইটি ইউনিয়নে মামলাসহ বিভিন্ন জটিলতায় ভোট হয়নি। ৬৩ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আবার সরাসরি ভোট হয়েছে ৫৭টিতে। শৈলকুপা ও কালীগঞ্জে তিনটি করে মোট ৬টি ইউনিয়নে বিনা ভোটে নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচতি হন। ৫৭টি ইউনিয়নে ভোট বিশ্লেষন করে দেখা যায়, নৌকার চেয়ারম্যান প্রার্থীরা সরাসরি ভোট ২৬টিতে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দল থেকে বহিস্কৃত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৩১টিতে। সরাসরি ভোটে নৌকার এই বিপর্যয় দলীয় কোন্দল ও প্রার্থী মনোনয়নে বিচক্ষনার অভাব বলে দায়ী করছেন তৃণমুলের নেকাকর্মীরা। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেক জানান, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মহেশপুর ইউপি নির্বাচনে ১২টির মধ্যে ৬টি নৌকা ও ৬টি স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন। একই দিনে কালীগঞ্জের ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। এই উপজেলার তিনটি ইউনিয়নে বিনা ভোটে নৌকার ৩ প্রার্থী জয়লাভ করেন। কোটচাঁদপুরে ৫টি ইউনিয়নে একটিতে নৌকা বাকী চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ১৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটে ৫টিতে নৌকা ও ১০টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। সদর উপজেলার নির্বাচনে নৌকার প্রার্থী তিনটিতে তৃতীয় স্থান ও একটিতে চতুর্থ স্থান দখল করেছে। মধ্যহাটী ও হলিধানী ইউনিয়নে নৌকার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। পঞ্চম ধাপে অনুষ্ঠিত হরিণাকুন্ডুর ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টি স্বতন্ত্র ও দুইটিতে ন্যেকার প্রার্থীরা জয়লাভ করেন। হরিণাকুন্ডুর ফলসি ইউনিয়নে নৌকার প্রার্থী শ্রী নিমাই চাঁদ মন্ডল দেশের মধ্যে সর্বনি¤œ ৪২ ভোট পেয়ে রেকর্ড করেন। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনদিকে একই উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান জোয়ারদার স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা একমাত্র সুবিধা জনক স্থানে রয়েছে শৈলকুপায়। শৈলকুপায় ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯টিতে সরাসরি ভোট হয়। সেখানে দুইটিতে স্বতন্ত্র ও ৬টিতে নৌকার প্রার্থীরা জয়ী হন। তিনটি ইউনিয়নে বিনা ভোটে নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। মামলা জটিলতায় শৈলকুপার মনোহরপুর ও নেত্যানন্দপুর ইউনিয়নে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত না হলেও আগামী ১০ ফেব্রয়ারি নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। নৌকার প্রার্থীর পরাজয়ের নেপথ্যের কারণ সম্পর্কে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন বলেন, প্রথম কথা আমাদের প্রার্থী বাছায় ঠিক হয়নি। যোগ্য প্রার্থীদের হাতে আমরা নৌকা প্রতিক তুলে দিতে পারিনি। তৃনমুল থেকে নাম পাঠানোর ক্ষেত্রে দলের সঙে প্রতারণনা করা হয়েছে। টাকার বিনিময়ে হাইব্রিডদের নাম পাঠানোর কারণে দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা এক রকম ক্ষুদ্ধ হয়েই বিদ্রোহী প্রার্থীদের ভোট দিয়েছেন বলে এই নেতা দাবী করেন। তাছাড়া বিএনপি ও জামায়াতের ভোটাররাও চায়নি নৌকা জয়ী হোক। সব মিলিয়ে এ ভাবেই জেলায় নৌকার প্রার্থীরা আশানুরুপ সাড়া ফেলতে পারিনি। এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা তৈয়ব আলী জোয়ারদার বলেন, নৌকার প্রার্থীদের জয়ী করতে জেলা নেতারা আন্তরিক ছিলেন না। প্রার্থী বাছাইয়েও ছিল গাছাড়া ভাব। অনেকই তাদের পচ্ছন্দের প্রার্থীদের পাশ করাতে ব্যস্ত ছিলেন। পুর্বাঞ্চলে নৌকার পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীদের মদদ দেওয়া হয়েছে। তিনি বলেন, হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নে ৪২ ভোট পাওয়া নৌকার প্রার্থীকে কেন সুপারিশ করা হয়েছিল তা তদন্ত হওয়া দরকার।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)