মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী গোধারপাড় চেক পোষ্টে চোলাই মদসহ আটক-২
কাউখালী গোধারপাড় চেক পোষ্টে চোলাই মদসহ আটক-২
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া গোধারপাড় ফরেনার চেক পোষ্টে গতকাল সোমবার বিকাল ৩টার সময় পায়ে হেটে পার হওয়ার সময় কাউখালী থানা পুলিশ দেহ তল্লাশী কালে দুই নারী পুরুষ কে দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করেন বলে জানা যায়।
কাউখালী থানার এজাহার সুত্রে জানাযায় কাউখালী থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া গোধারপাড় ফরেনার চেক পোষ্ট অতিক্রম কালে দুই নারী পুরুষ কে দেশীয় তৈরী ১৬ লিটার চোলাই মদ সহ (যাহার আনুমানিক বাজার মুল্য আট হাজার টাকা) দেহ তল্লাশী করে আটক করেন। আটককৃতরা হলেন ১. মো. ইকবাল হোসেন ভুইয়া (২১) পিতা মিজান ভুইয়া, তানজিনা আক্তার প্রকাশ তানজু (১৮) স্বামী মো.ইকবাল হোসেন, উভয় সাং দৌলতপুর, নাঙল কোট, জেলা কুমিল্লা।
বর্তমান ঠিকানা সাং-হাজিপাড়া,থানা-ডবলমুরিং, জেলা চট্টগ্রাম বলে জানান। আটকৃতরা জানান তারা দির্ঘদিন যাবত এই ভাবে অবৈধ ভাবে দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা করে আস ছিলেন এবং আটককৃত চোলাই মদগুলি চট্টগ্রাম শহরে বিক্রি করার উদ্ধেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ব্যপারে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই মো. আব্দুল মান্নান বাদি হয়ে একটি মামলা রুজু করেন। কাউখালী থানার মামলা নং ০৬/০৬,তাং ২৪.০১.২২ইং। আটককৃতদের আগামী আজ মঙলবার রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন