শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি রাজাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত : আহত-৩
ঝালকাঠি রাজাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত : আহত-৩
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে ট্রাকের চাপায় রাব্বি হোসেন (১৫) নামে এক মোটর সাইকেল আরোহি স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। ট্রাক ও চালক মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমম্প্রেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সা চালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। স্কুল ছাত্র রাব্বি সকালে বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলো।
রাজাপুর থানার (ওসি) তদন্ত গোলাম মোস্তফা জানান, খুলনাগামী ট্রাকটি (যশোর-ড-১১০০৫৪) মোটরসাইকেলটিকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটর সাইকেলটি ট্রাকের নিচে ডুকে দুমড়েমুচরে যায় এবং মোটর সাইকেলের ৪ আরোহি মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে রাব্বিকে মৃত ঘোষণা করেন আবাসিক চিকিৎসক। অপর আহত ইমরান ও রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে এবং রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে ও রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ট্রাক ও ট্রাক চালক মেহেদি হাসানকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।





ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২