শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জামানত হারালেন চার ইউপি চেয়ারম্যান প্রার্থী
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জামানত হারালেন চার ইউপি চেয়ারম্যান প্রার্থী
বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জামানত হারালেন চার ইউপি চেয়ারম্যান প্রার্থী

--- বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চি এদুটি ইউনিয়ন পরিষদে ৩১ জানুয়ারি সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে লামাকাজী ইউনিয়নে এই চার বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন ধলা মিয়া।

আর খাজাঞ্চি ইউনিয়নে দীর্ঘদিনের জামাত বিএনপির দুর্গ ভেঙ্গে নজির সৃষ্টি করেছেন আ’লীগ সমর্থীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরশ আলী গণি।

কিন্তু এই নির্বাচনে দুটি ইউনিয়নে জামানত হারিয়েছেন চারজন চেয়াম্যান প্রার্থী। তারমধ্যে দু’জন হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত ও স্বতন্ত্রের মোড়কে বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী দু’জন।

চারজনের মধ্যে জামানত হারানো একজন হচ্ছেন খাজাঞ্চি ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের হাত পাখা প্রতীকের মো. আব্দুল বাছিত। তিনি মোট ভোট পেয়েছেন ১২৩টি।
বাকি তিনজনই হচ্ছেন লামাকাজী ইউনিয়নের।

তারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদার আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৮১৭টি, বিএনপি নেতা মো. আবেদুর রহমান আছকির ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৫৯টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মো. আতাউর রহমান হাত পাখা প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৬টি।

নির্বাচনের দিন লামাকাজী ইউনিয়নে বৈধ ভোট কাস্ট হয়েছে ১৪৮৩০ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ২০টি। এবং খাজাঞ্চিতে বৈধ ভোট কাস্ট হয়েছে ১৪৭৩৪টি ও বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪টি।

এদুটি ইউনিয়নে ইউনিয়নপ্রতি মোট কাস্ট ও বাতিকৃত ভোটের সংখ্যার ৮ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদেরকে জামানত হারাতে হবে।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার বলেন, কোন প্রার্থী যদি ইউনিয়নে কাস্ট ও বাতিলকৃত ভোটের ৮ভাগের একভাগ না পান তাহলে তিনি জামানত হারাতে হবে।

বিশ্বনাথ পৌর শহরের ময়লার ভাগাড় পরিষ্কারে নামলো পৌরসভা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দীর্ঘদিনে পড়ে থাকা ময়লা-আর্বজনার স্তুপসহ বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক নুসরাত জাহান।

ইউনিয়ন স্বাস্থ কমপ্লেক্সের পাশের ওই ময়লা-আবর্জনা সরিয়ে নির্ধারিত স্থানে ফেলার নিদের্শন দেন তিনি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ওই ময়লা-আবর্জনা ট্রাক দিয়ে নির্ধারিত স্থানে নিয়ে ফেলা হচ্ছে।

জানাগেছে, বিশ্বনাথ পৌর নগরাবাসী দীর্ঘদিন ধরে বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বিভিন্ন বাসা-বাড়ী থেকে ময়লা ফেলে রাখায়, সময়ে সময়ে এখানে ময়লা-আবর্জনার স্তুপ হয়েছে।

এছাড়াও বাসিয়া নদীর পাড়সহ পৌরশহরের বিভিন্ন স্থানে এভাবে ময়লা জমে স্তুপ হয়ে আছে। যার দরুন এই আবর্জনার দুর্গন্ধে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে ওঠে। তাছাড়া নানাবিধ রোগের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পৌরবাসী দীর্ঘদিন এই ময়লা-আবর্জনার স্তুপ সরিয়ে অন্যত্র নেওয়ার দাবী জানিয়ে আসছিলেন। সেই দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার পৌর প্রশাসন এই আবর্জনার স্তুপ নিরসনে কাজ করছে।

আবর্জনা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, প্রত্যেকের বাসার সামনে একটি করে ডাস্টবিন রাখলে এক জাগয়ায় এতো আবর্জনা জমা হতো না।

পৌরবাসীদেরকে আরো সচেতন হতে হবে। তাদের নির্ধারিত ডাস্টবিনে ময়লা রাখলে সেটি আমরা সময় মতো সরিয়ে নিতে পারব।

বিশ্বনাথে নাতির কাদেঁ চড়ে ভোট দিলেন দাদী

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথমভারের মত ইভিএম এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩১ জানুয়ারি সকাল ৮টার সময় খাজাঞ্চি ইউনিয়নের এহাহাবাদ ইসলামীয়া আালিম মাদ্রাসা, তেলিকোনা কেন্দ্রে নাতীর কাদেঁ চড়ে ভোট দিয়েছেন সরবান বিবি (৮৫)।

সরবান বিবিকে নিয়ে আসা তেলিকোনা গ্রামের আশরাফুল (২৫) বলেন, দাদী বলছেন আমি ভোট দিমু, আর কতদিন বাচবো জানিনা, এভার ভোটটা দিয়া দিই। তাই দাদীকে দিয়ে ভোট কেন্দ্রে নিয়া আইছি। কাদেঁ করে নিয়ে আসি। এখন নিয়ে যাচ্ছি।

সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ ধাপ নির্বাচনে উপজেলার ২টি ইউনিয়নের সর্বমোট কেন্দ্র সংখ্যা ২৩টি এবং বুথ সংখ্যা ১১৮টি কক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন নিজেদের পছন্দের প্রার্থীকে। দুই ইউনিয়নে কেন্দ্রের মধ্যে ১২টা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। এসব কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়।

নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, দুটি ইউনিয়নে ৪৪ হাজার ৪২২জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন, ২৩ হাজার ২৫১ জন এবং নারী ভোটার ২১ হাজার ১১৭জন।

বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য দুই ইউনিয়নে বুথ স্থাপন করা হয়।





সকল বিভাগ এর আরও খবর

কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আর্কাইভ