সোমবার ● ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙ্গুনিয়াতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ এর ১ সদস্য আটক
রাঙ্গুনিয়াতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ এর ১ সদস্য আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর রইশ্যাবিলী এলাকা থেকে গতকাল রবিবার ভোররাত্রি চাদাঁবাজির অভিযোগে ইউপিডিএফ এর সদস্যকে ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনী ও রাঙ্গুনিয়া থানার পুলিশ আটক করেন।
সেনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে কাউখালী উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গনিয়ার ইসলামপুর উত্তর ঘাগড়া (রইশ্যাবিলি) চায়ের দোকান থেকে জ্বালানী ও সেগুন কাঠের গাড়ি থেকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর নামে চাদা আদায় কালে রাজ্যমনি তঞ্চঙ্গ্যা (৫৪)কে আটক করা হয়।
তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী শর্টগান, ১টি রামদা, ১টি মোবাইল ফোন, চাদা আদায়ের রশিদ বই, ২টি ব্যাগ, নগদ ৫ হাজার ৮শত ২৫ টাকা, জাতীয় পরিচয়পত্র, ১৬ ব্যাক্তির ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ নথিপত্র পাওয়া যায়।
আটকের পর রাজ্যমনি তঞ্চঙ্গ্যাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।
তার বিরুদ্বে রাঙ্গুনিয়া থানায় ১টি মামলা রুজু করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার এসআই মো. রবিউল ইসলাম।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল