শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে স্বাধীনতার পঞ্চাশ বছর পর রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ১৯জন নারী মুক্তিযোদ্ধা
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে স্বাধীনতার পঞ্চাশ বছর পর রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ১৯জন নারী মুক্তিযোদ্ধা
মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে স্বাধীনতার পঞ্চাশ বছর পর রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ১৯জন নারী মুক্তিযোদ্ধা

--- ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে স্বাধীনতার পঞ্চাশ বছর পর প্রথমবারের মতো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরসন্তান নারী বীর মুক্তিযোদ্ধাবৃন্দ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন। ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলার ১৯জন বীরসন্তান নারী মুক্তিযোদ্ধা ও বীরমাতা বীরাঙ্গনাদের এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা বীর মুক্তিযাদ্ধা সম্মাননা-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষরক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র সভাপতিত্বে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বীরসন্তান নারী বীর মুক্তিযোদ্ধারা সহ স্থানীয় আয়োজকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কণ্ঠযোদ্ধা, নির্যাতিতা, সমরাঙ্গনের যোদ্ধারা এই সম্মাননা পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উক্ত সম্মাননার আয়োজন করার পর এই সম্মাননা প্রদান করা হয়। সারাদেশের মতো মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে অতিথি বৃন্দের উপস্থিতিতে ১৯জন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরসন্তান নারী বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মাননা পেলেন। ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলার ১৯জন বীরসন্তান নারী মুক্তিযোদ্ধা ও বীরমাতা বীরাঙ্গনাদের এ সম্মাননা দেওয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)