রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটির প্রধান কার্যালয়স্থ চেয়ারম্যাপনা দপ্তরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ রবিবার বিকাল সাড়ে ৩টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে রাঙামাটির সাবেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক, মৌজার হেডম্যান এবং মারিশ্যার মসজিদের প্রতিষ্ঠাতা অংশগ্রহণ করেন। এসময় চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গণশুনারিতে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সেবা প্রত্যাশীরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় কফি ও কাজু বাদাম চাষ প্রকল্পে তালিকাভুক্তকরণ, হেডম্যান কার্যালয় নির্মাণ, বোর্ড কর্তৃক নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পসমূহ উদ্বোধন, বিহার নির্মাণ ও মারিশ্যা মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর নিকট আবেদন জানান। সেবা প্রত্যাশীদের আবেদন অনুযায়ী সেগুলো আগামীতে গুরুত্বসহকারী বোর্ড কর্তৃক বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে মর্মে চেয়ারম্যান গণশুনানিতে আশ^স্ত করেন। গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উন্মুক্ত আলোচনার শেষে বোর্ডের অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তা ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক পবন চাকমা, বাঘাইছড়ি মৌজার হেডম্যান বিশ^ জিৎ চাকমা, বিজয় কুমার চাকমা, দীপেন দেওয়ান, ভবতোষ দেওয়ান এবং মারিশ্যা মসজিদের প্রতিষ্ঠাতা মো. মাহমুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি