শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শালিশ বৈঠকে পুলিশের সামনে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শালিশ বৈঠকে পুলিশের সামনে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৬
শনিবার ● ১৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে শালিশ বৈঠকে পুলিশের সামনে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৬

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমি নিয়ে শালিশ বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত।
স্থানীয়রা জানায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমি নিয়ে বিকাল ৪টায় শালিশ বৈঠকের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রুত্বর আহতরা হলো মো. জাহিদুল ইসলাম (৩০) পিতা মালেক হাওলাদার, বাওতিতা, মো. সালাম হাওলাদার (৫০) পিতা মো. খবির হাওলাদার গ্রাম খুলনা, এই দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে রেফার করা হয়েছে। সাইফুল ইসলাম বাদশা (৪৫) পিতা মো. সবির হাওলাদার বাওতিতা, মো. নজির হাওলাদার (৬০) পিতা সবির হাওলাদার, বাওতিতা এই দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে।
তারা আরো জানায়, মো. তাওহীদ তালুকদার (৩২) ঢাকা ভুয়েট ছাত্রলীগ নেতা,পিতা আ: রহমান তালুকদার, কালাম তালুকদার পিতা মজিদ তালুকদার ,রাসেল খান পিতা সেলিম খান ,উভয় সাং হাজরাগাতিসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন। শালিশ বৈঠক চলাকালিন এরা ক্ষমতার দাপটে থানা পুলিশের সামনে এ হামলা চালিয়েছে বলে জানান।
অপরদিকে মো. তাওহীদ তালুকদার (৩২) ঢাকা বুয়েট ছাত্রলীগ নেতা, পিতা আ: রহমান তালুকদার, কালাম তালুকদার পিতা মজিদ তালুকদার ,রাসেল খান পিতা সেলিম খান এরাও গ্রুত্বর আহত হয়েছে তাদেরকেও ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
গ্রুত্বর আহতদের ঝালকাঠি সদর থানায় নিয়ে গেলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। সুস্থ্য হয়ে অভিযোগ দেওয়ার কথা বলেন।

ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু বোঝাই বলগেট ডুবে যায়
ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চেরে ধাক্কায় বানুমতি নামের একটি বালু বোঝাই বলগেট ডুবে যায়। (১৮ মার্চ) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি থেকে সাড়ে তিনশ যাত্রী নিয়ে ঢাকাগামী লঞ্চ ফারহান-৭ সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় ওই বলগেটটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালু বোঝাই বলগেটটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে যায়। বলগেটে থাকা ৫ জন স্টাফকে ট্রলারে গিয়ে স্থানীয়রা উদ্ধার করে। এ সময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। কিছুদিন পূর্বে ঝালকাঠি অভিযান-১০ লঞ্চের ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনাটি সকলের হৃদয়ে গাথা সেই কথা মনেপড়ে তাই যাত্রীদের তোপেড় মুখে লঞ্চটি সারদল এলাকায় চড়ে ভিড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নেমে যায়। ঘটনার পরপরই তুষখালী থেকে ঢাকাগামী পূবালী-৭ নামক একটি লঞ্চ দুর্ঘটনাস্থলে এসে কিছুযাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে অনেক যাত্রীই এ ঘটনার পর তাদের যাত্রা বিরতি করেছেন। খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, লঞ্চটি আপাতত মেরামত না করা পর্যন্ত সারদল এলাকায় সুগন্ধা নদীর তীরে থাকবে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠিতে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভষ্মীভুত
ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজারের মার্কেটে আকষ্মিক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। শুক্রবার, ১৮ মার্চ দিনগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছেন দোকানদাররা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত প্রায় একটার দিকে আগুন দেখে লোকজনের চেঁচামেচির শব্দশুনে দোকান মালিকরা এসে দেখেন তাদের দোকান ঘর গুলোতে আগুন জ্বলছে।
সাথে-সাথেই মসজিদের মাইকে আগুনের কথা জানানো হলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ।
আগুনে সঞ্জিবের কাপড়ের দোকান, মো.সাইদুল ইসলামের মুদি দোকান, মোঃ ইমান মাঝির মুদি দোকান, মোঃ বাদশা মিয়ার মুদি দোকান ও মনিরের হোটেল পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। আগুনে দোকানগুলির সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকান ঘর ও মালামালগুলি আর রক্ষা করা যায়নি।
ঝালকাঠি জেলা শহর থেকে নগ্রামের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। আগুন লাগার সাথে সাথে ঝালকাঠি ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সকে ফোন করা হলে ঝালকাঠি থেকে ফায়ারসার্ভিসের গাড়ী নবগ্রাম পৌঁছোতে প্রায় ২০ মিনিট সময় লাগলে তৎক্ষণে ৫টি দোকান পুড়ে ভষ্মীভুত হয়ে যায়।
তবে এ অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনের কেউ ঘটনাস্থলে পরিদর্শনে আসেনি বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত হোটেল ও কাপুড়ের দোকান মালিক জানায়,জমি-জমা বিক্রি করে এ দোকানটি করেছিলাম। আমাদের পুঁজি বলতে এ দোকানটাই। তাও আগুনে নিয়ে গেলো। এখন আমাদের মা-বাবা সন্তানদের নিয়ে কি ভাবে বাঁচবো এ কথা বলতে বলতে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা জানান নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে তাদের। সাইদুল, বাদশা ও মনির জানান,আগুনে তাদের সহায় সম্বল সব নিয়েছে। তাদেরও প্রায় ৬-৭ লক্ষটাকার ক্ষতি হয়েছে। এখন তাদের আর কিছুই নাই।
এ বিষয়ে ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন,বাজারের মূল সড়ক নবগ্রাম মডেল হাই স্কুল ভবন এবং নবগ্রাম ব্রিজের এপ্রোস এর গাইড ওয়ালের মধ্যে দূরত্ব কম হওয়ায় ফায়ারের গাড়ী প্রবেশ করতে না পারায় বিকল্প সড়ক দিয়ে ঘুরে আসতে একটু সময় লেগেছ। তিনি আরো বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ক্ষতির পরিমাণ প্রায় দশলক্ষাধিক টাকা। আমরা এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাঁতে সক্ষম হয়েছি।
ঝালকাঠিতে অটো-ম্যাজিক মুখোমুখি সংর্ঘষে নিহত ১

ঝালকাঠি :: ঝালকাঠিতে অটো-ম্যাজিক মুখোমুখি সংর্ঘষে অটোতে থাকা এক যাত্রী নিহতের ঘটনা ঘটে। ১৯ মার্চ শনিবার দুপুর আনুমানিক বারোটার সময় বরিশাল-নবগ্রাম-আটঘরকুড়িয়ানা সড়কের ঝালকাঠি সদর উপজেলাধীন উদচড়া নামক স্থানে নবগ্রাম থেকে একটি অটো হিমানন্দকাঠি যাওয়ার সময় আটঘর থেকে আসা একটি ম্যাজিক অটোগাড়ীটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোর পিছনের ছিটে থাকা একযাত্রীর প্রচন্ড আঘাত পেলে স্থানীয়দের সহযোগীতা তাকে নিয়ে হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা হলে পথি মধ্যেই তার মৃত্যু হয় বলে জানাযায়।

নিহত ব্যক্তি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নস্থ দোগলচিড়া গ্রামের শাহআলম খানের পুত্র স্বপন খান (৩২)। স্বপন পেশায় একজন অটো চালক ছিলেন। তার ৭ বছর ও দেড় বছর বয়সি দুটি কন্যা সন্তান রয়েছে। স্বপনের মৃত্যুতে দোগলচিড়া গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর্কাইভ